ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

তীব্র যানজটে নাকাল ময়মনসিংহ নগর বিশ্বসেরা ধীরগতির শহরে জনজীবন অতিষ্ঠ

মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬ ০৪:০৩ পি.এম

রাস্তায় বের হলেই অস্বস্তির শেষ নেই,যানজটের ভয়াবহতায় জনজীবন এখন পুরোপুরি অতিষ্ঠ। প্রখ্যাত বাউল শিল্পী শাহ আব্দুল করিমের জনপ্রিয় গানের কথা ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’গানের সেই চরণের আক্ষরিক  প্রতিফলন এখন বিভাগীয় নগরী ময়মনসিংহের প্রতিটি সড়কে। প্রাচীন জেলা, শিক্ষানগরী ও চিকিৎসার এই শহরটি এখন যেন যানজটের নগরীতে পরিণত হয়েছে। গত কয়েক মাস ধরে নগরের প্রায় সবগুলো প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে ইজিবাইক, রিকশা ও জরুরি সেবার অ্যাম্বুলেন্স। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিকের গবেষণায় বিশ্বের ২০টি ধীরগতির শহরের তালিকায় ময়মনসিংহ নবম স্থান অর্জন করে বিশ্বজুড়ে নেতিবাচক স্বীকৃতি পেয়েছে। এরপর তিন বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি না হয়ে উল্টো যানজট আরও প্রকট হয়েছে।

রবিবার (৭ মার্চ) পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে আসা মানুষের চাপে নগরজুড়ে ভয়াবহ যানজট দেখা দেয়। এদিন দিগারকান্দা বাইপাস থেকে চরপাড়া মোড় পর্যন্ত মোটরসাইকেলে পৌঁছাতে সময় লেগেছে ১ ঘণ্টা ২০ মিনিটের বেশি, যা স্বাভাবিক সময়ে মাত্র ৫ থেকে ১০ মিনিটের পথ।

যানজটে আটকে থাকা মোটরসাইকেল চালক আইনুল হক জানান, ছেলেকে নিয়ে কেনাকাটা করতে বের হয়ে রোজার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকা চরম অস্বস্তিকর। এদিকে দীর্ঘ সময় সাইরেন বাজিয়েও জটলা ভেদ করতে না পেরে অনেক মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সকে রাস্তায় স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নগরীর গাঙ্গিনারপাড়, চরপাড়া, পাটগুদাম মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড় ও কাঁচিঝুলি এলাকায় প্রতিদিনের এই ভোগান্তি এখন নিত্যসঙ্গী। স্থানীয়দের মতে, রাস্তার তুলনায় কয়েক গুণ বেশি ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা, ফুটপাত দখল, নগরের ভেতর দিয়ে যাওয়া রেললাইন এবং ট্রাফিক আইন না মানাই এই সমস্যার মূল কারণ। সিটি করপোরেশনের তথ্যমতে, অন্তত ১৫ হাজার নিবন্ধিত যান থাকলেও রাস্তায় চলছে তার চেয়ে কয়েক গুণ বেশি, যা নিয়ন্ত্রণে জোড়-বিজোড় পদ্ধতি চালু করেও সুফল মিলছে না।

 ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) গোলাম মওলা তালুকদার জানান, ৫ হাজার গাড়ির ধারণক্ষমতার রাস্তায় ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করছে, তদুপরি রেললাইনের কারণে দিনে প্রায় ৮ ঘণ্টা ১০টি রাস্তা বন্ধ থাকে।
যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তিনি প্রশাসনকে অবৈধ যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং  লোকবল সংকট কাটাতে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ভলান্টিয়ার দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, যাতে ঈদের আগে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।

আরও খবর

news image

১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

প্রবীণ সাংবাদিকের কাছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মোবাইলে হত্যার হুমকি—পরিবারসহ আতঙ্কে

news image

বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

news image

সকল ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার আগমীকাল থেকে বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়

news image

তীব্র যানজটে নাকাল ময়মনসিংহ নগর বিশ্বসেরা ধীরগতির শহরে জনজীবন অতিষ্ঠ

news image

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় কারাগারে

news image

ঢাকা বোট ক্লাবে রুবেল আজিজের উদ্যোগে জমকালো ‘সেহরি নাইট ২০২৬’ অনুষ্ঠিত

news image

বোচাগঞ্জে একাধিক মামলার আসামী আব্দুল বারেক আটক, কারাগারে প্রেরণ

news image

গাবতলী পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি এমপি মিল্টন

news image

আ.লীগ দলীয় বহিস্কৃত ইউপি চেয়ারম্যান পুনর্হালের বিএনপি নেতাদের কারসাজির অভিযোগ

news image

লালমনিরহাটের সদর হাসপাতাল এখন রেফার্ড হাসপাতাল নামে পরিচিত

news image

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

news image

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

news image

বোচাগঞ্জে কোটি টাকার সম্পদ জরুরি ফাইল উদ্ধার: কিন্তু দুই কন্যা সন্তান এখনও উদ্ধার হয়নি

news image

মানবিক ইউএনও’র নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে আত্রাই উপজেলা'র চিত্র

news image

দারাজ ৩.৩ ঈদ সেল - উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো 'রিয়েল ঈদ, রিয়েল ডিলস' ফ্রি ডেলিভারি সুবিধা

news image

বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ

news image

শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ

news image

সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

news image

“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

news image

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

news image

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

news image

দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা

news image

লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড

news image

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস

news image

অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর

news image

বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

news image

দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

news image

বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের