ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে পরিবার পরিকল্পনার উপপরিচালকের বদলি নিয়ে নানান গুঞ্জন

লালমনিরহাট প্রতিনিধি ১৭ জানু ২০২৬ ০৪:৫০ পি.এম

"একেই বলে দুর্নীতিবাজদের ক্ষমতা",  লালমনিরহাটে পরিবার পরিকল্পনার অফিস সহকারীদের অনিয়ম ও দুর্নীতিবাজদের তদবিরে একজন সৎ ও ন্যায়পরায়ণতা উপপরিচালক মো. শাহাজালালের বদলি নিয়ে নানান গুঞ্জন সৃষ্ঠি হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের (১৭ মার্চ) মহামান্য রাষ্টপতির আদেশক্রমে নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে মো. শাহজালালকে যোগদান করেন। যার নম্বর: ৫৯.০০.০০০০.১১০.১৯.০০৪.২১-১৮৬। 

উপপরিচালক যোগদানের পর লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর উপজেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে ক্লিনিকগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করেন। ওই সময় দেখতে পান, মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠাকালীন সময়ে সরবরাহকৃত শয্যা আজোবদি কেন্দ্রে ব্যবহারিত হয়ে আসছে। অথচ প্রতি অর্থবছরে সরকারি ভাবে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে অর্থে কেনা মালামাল, স্টক, সরবরাহ ও বিতরণ রেজিস্টার, ঔষধ, আসবাবপত্র, চিকিৎসা যন্ত্রপাতি, এ্যাম্বুলেন্স, কম্পিউটার, মোটরযান মেরামতের খরচের কোন তথ্যের ‎হদিস নেই। 

পরর্বতীতে উপপরিচালক মো. শাহজালাল স্বাক্ষরিত এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে‎ লালমনিরহাট ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. নিশাত উন নাহার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনোয়ারা বেগম শুধুমাত্র একবছর ভূয়া বিল ভাউচারে ২৫ লক্ষ ৯ হাজার ৩ শত ৬৫ টাকা আত্মসাতের প্রমাণ পান। যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদনটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর প্রেরণ করেন। যার স্মারক নং-জেপপ/লাল/শা-প্রশা/২৫/১৮৭, তাং ২২/৬/২৫ইং। 

সেই সাথে লালমনিরহাট সদর উপজেলার পরিবার পরিকল্পনা সহ আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা মিলে ১৪/১৫ জন কেউ কেউ ২০০৮ সাল থেকে আজোবদি একই কর্মস্থলে বহাল থাকা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির জড়িয়ে পড়েন। প্রতি অর্থবছরে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা হরিলুট ও সরকারি অর্থে কেনা মালামালের কোন হদিস নেই। মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ উপজেলা অফিসগুলোর অবস্থা অমানবিক। যার প্রধান কারণ হচ্ছে, অন্তে অন্তে অনিয়ম ও দুর্নীতি। কারণ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ উপজেলা অফিসগুলোতে ১৭/১৮ বছর ধরে কোন অভ্যন্তরীণ নিরীক্ষায় হয়নি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদনটি রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের দপ্তরে প্রেরণ করেন উপপরিচালক মো. শাহজালাল। যার অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর প্রেরণ করেন। সেই সাথে জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলো অভ্যন্তরীণ নিরীক্ষার আবেদন করেন।

এছাড়াও লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শাহজালাল পরিবার পরিকল্পনা উপপরিচালক দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, স্বাস্থ্যসেবা খাতকে ঢেলে সাজাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। 

যার কঠোরতায় প্রতিটি উপজেলাতে পেনশন, জিপিএফ, চিত্তবিনোদন সহ সকল প্রকার ছুটিতে লেনদেন বন্ধ করে দেন। উপপরিচালক মো. শাহজালাল এ জেলায় দায়িত্বে থাকলে আর অভ্যন্তরীণ নিরীক্ষা হলে লাখ লাখ টাকার দুর্নীতির ফাঁস হওয়ার আগে নিজেদের দুর্নীতি ঢাকতে একটি বেনামি অভিযোগ তৈরি করে মোটা অংকের টাকার বিনিময় রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সহযোগিতায় উপপরিচালক মো. শাহজালালকে বদলি করান বলে একটি বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছেন। 

যার নং-৫৯.১১.০০০০.১৫২.৩৪.৯১০.৪০১০, তাং ০৩.১১.২৫। খোঁজ খবর নিয়ে জানা যায়, লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শাহজালাল একজন আদর্শবান কর্মকর্তা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অফিস সহকারী সহ উপজেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা অফিস সহকারীদের অনিয়ম ও দুর্নীতি ধরায় উপপরিচালক মো. শাহজালালের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে। তাকে বদলি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। অবশেষে তাকে বদলি করান। মো. শাহজালাল একজন সৎ পরিবার পরিকল্পনার উপপরিচালক তার মেধা ও নৈতিকতার লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনার ইতিবাচক পরিবর্তনের আগেই দুর্নীতিবাজদের পেশি শক্তির কাছে হেরে গেল বলে জানা গেছে।

এ বিষয়ে তৎকালীন লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শাহজালাল বলেন, আমাকে লালমনিরহাট জেলায় পদায়ন বা বদলি অর্ডারে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন। যোগদানের পর বছরের পর বছর একই অফিসে চাকরিতে বহাল থাকায় কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতিতে অনেকটাই বেপরোয়া’ হয়ে উঠেন। 

এসব দুর্নীতিবাজদের দুর্নীতি ধরায় আমাকে লালমনিরহাট থেকে হবিগঞ্জ বদলি অর্ডারে স্বাক্ষর করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক (পার্সনেল) এরশাদ আহমেদ নোমানী। উপপরিচালক পদের দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে অধিদপ্তর বদলি করতে পারে না। আমি এর বিরুদ্ধে আপিল করার চেষ্টা করেছি। কিন্তু সেটা দুর্নীতিবাজদের রক্ষকরা মন্ত্রণালয়ে পাঠায়নি।

 

আরও খবর

news image

জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করছেন মুন্না

news image

ফরিদপুরের মধুখালীতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

news image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

news image

ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ

news image

লালমনিরহাটের স্টেশন এলাকায় ছাতা মার্কার প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

news image

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

news image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

news image

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

news image

বীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত

news image

হালুয়াঘাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের একতরফা নির্বাচন স্থগিতের দাবি

news image

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

news image

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

news image

লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীম

news image

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ

news image

আইপি ৬৮ আইপি ৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

news image

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ভস্মীভূত ৫ দোকান

news image

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা অনুদান

news image

দিনাজপুরে আম বাগানে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

news image

বিপুল ভোটে টোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ হানিফ, রিলায়েন্স ফোরামের নিরঙ্কুশ জয়

news image

জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ৪০ জন  যুবক-যুবতী

news image

জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

news image

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ

news image

বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ

news image

স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের

news image

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু

news image

আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার

news image

মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি

news image

বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

news image

বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ