আন্তর্জাতিক ডেস্ত ২২ জুন ২০২৬ ০৬:০১ পি.এম
ইউক্রেনগামী একটি মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা সোমবার এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত বন্ধে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে থাকলেও সাম্প্রতিক মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর হামলা জোরদার করেছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ড্রোন হামলায় পানামার পতাকাবাহী একটি জাহাজে আগুন ধরে যায়। এতে এক নাবিক নিহত হয়েছেন। তিনি ৫৮ বছর বয়সী একজন রাঁধুনি ও মিসরের নাগরিক।’
তিনি জানান, তুরস্ক ও ভারতের নাগরিকসহ আট জন নাবিক লাইফ রাফটে করে প্রাণে রক্ষা পান।
হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি সমুদ্রে চলাচলের সক্ষমতা হারিয়েছে।
ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, ড্রোন হামলার পর পানামার পতাকাবাহী তুরস্কের মালবাহী জাহাজ ‘ভিকট্রেস’-এ ব্যাপক অগ্নিকা- ঘটে।
নৌবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছে, ‘এই ঘটনা আবারও প্রমাণ করে যে রুশ ফেডারেশন আন্তর্জাতিক সামুদ্রিক আইনের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং বেসামরিক নৌপরিবহনের জন্য হুমকি সৃষ্টি করছে।’
কুলেবা জানান, রাশিয়া পালাউ ও বেলিজের পতাকাবাহী আরও কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে। তবে সেখানে কেউ হতাহত হয়নি।
রাশিয়ায় সোমবার ড্রোন হামলার আশঙ্কায় মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান চলাচল কর্তৃপক্ষ।
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে