আন্তর্জাতিক ডেস্ত ২৬ জুলাই ২০২৬ ০৭:৫৮ পি.এম
অধিকৃত পশ্চিম তীরে সপ্তাহজুড়ে প্রাণঘাতী সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার পর রোববার রাতে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দু’টি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফিলিস্তিনি অঞ্চলের কুসরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি এএফপি-কে বলেন, বসতি স্থাপনকারীরা শহরের দক্ষিণাংশে নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, আগুনে মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে। এমনকি পাথরের নির্মাণকাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াদি আরো জানান, হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দসহ বিভিন্ন স্লোগানও লিখে গেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি মসজিদে আগুন দেওয়ার খবর পেয়ে কুসরার উপকণ্ঠে সেনা পাঠানো হয়।
বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। সেখানে অগ্নিসংযোগ এবং দেয়ালে লেখা স্লোগানের প্রমাণ মিলেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি পুলিশ এ ঘটনার তদন্ত করবে ও আলামত সংগ্রহ করবে।
অভিযোগ রয়েছে, পৃথক আরেকটি ঘটনায় তুলকারেমের কাছে কুর গ্রামে একটি মসজিদে আগুন দেয় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে তারা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগানও লিখে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘একদল বসতি স্থাপনকারী তুলকারেম গভর্নরেটের কুর গ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে এবং এর দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।’
গত শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হয়।
এরপর ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর এবং আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালায়। তারা পশ্চিম তীরে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরুর ঘোষণা দিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারের তথ্য জানায়।
গত শনিবার নাবলুস শহরের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে যায়।
এএফপির একজন সাংবাদিক জানান, জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
ফিলিস্তিনি সূত্র জানায়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে যোদ্ধাসহ অন্তত ১ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। একই এলাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ৫ লক্ষাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীও বসবাস করছেন।
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা