আন্তর্জাতিক ডেস্ত ২২ জুলাই ২০২৬ ০৪:৫৪ পি.এম
তিন দিনের তাপপ্রবাহের চূড়ান্ত দিনে বুধবার গ্রিসে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
দাবানলের ঝুঁকিতে দেশের কয়েকটি অঞ্চলে সতর্কতাও জারি করা হয়েছে।
স্বাস্থ্যগত কারণে দিনের সবচেয়ে গরম সময়ে খোলা জায়গায় কাজ করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গ্রিক আবহাওয়া অধিদপ্তর (ইএমওয়াই) জরুরি বুলেটিনে জানিয়েছে, মধ্য গ্রিসের থেসালি, দেশের পূর্বাঞ্চল ও পেলোপনেসের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ চলতি মৌসুমে প্রথমবারের মতো বৃহত্তর এথেন্স, মধ্য গ্রিস ও পেলোপনেস অঞ্চলে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
নাগরিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী এভানজেলোস টুরনাস সতর্ক করে বলেছেন, তিন দিনের তাপপ্রবাহের শেষ দিন বুধবার ‘অত্যন্ত বিপজ্জনক’ হবে।
তিনি সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার নাগরিক সুরক্ষা সংস্থাগুলোর বৈঠকের পর টুরনাস বলেন, ‘আমি প্রত্যেক নাগরিককে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ও আগুন লাগতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
শ্রম মন্ত্রণালয় যেসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস রয়েছে, সেখানে স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করেছে।
এ নির্দেশনা লঙ্ঘন করলে জরিমানা করা হবে।
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক। জুন মাসে কয়েক দফা বৃষ্টিপাত ও চলতি মাসে প্রবল বাতাসের কারণে এ মৌসুমে তাপপ্রবাহ অনেকটা বিলম্বিত হয়েছে। অথচ ইউরোপের অধিকাংশ এলাকায় একের পর এক তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: ধারণা বদলে কথোপকথন শুরুর আহ্বান
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে
সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, ৭৩ জন আহত
ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু