ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ত ১৭ আগষ্ট ২০২৬ ০৬:২০ পি.এম

বিহারের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এতে আরও ১৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। ভারতে বড় সমাবেশ ও ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। মূলত ভিড় ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

ভারতের পাটনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিহারের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। হিন্দু দেবতা শিবের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার এএফপিকে বলেন, মন্দির প্রাঙ্গণের ভেতরে একটি বৈদ্যুতিক খুঁটি ভক্তদের ওপর পড়ে গেছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর পদদলনের ঘটনা ঘটে।

কুমার বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আহত প্রায় ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাণঘাতী পদদলনের ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ।

গত বছরের নভেম্বরে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে নয়জনের প্রাণহানি হয়। গত বছর তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে আরেকটি পদদলনের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ভয়াবহ জনসমাগমজনিত দুর্ঘটনাগুলোর একটি ঘটে ২০২৪ সালে উত্তরপ্রদেশে। সেখানে হাজারো ভক্তের অংশগ্রহণে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২০ জন মারা যান।

আরও খবর

news image

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: ধারণা বদলে কথোপকথন শুরুর আহ্বান

news image

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে

news image

সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, ৭৩ জন আহত

news image

ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’

news image

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার

news image

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার

news image

সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা

news image

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু