ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ত ১৭ আগষ্ট ২০২৬ ০৬:১১ পি.এম

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর সোমবার  এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সম্মুখসারিতে যুদ্ধ প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা বন্ধ রয়েছে।  এ অবস্থায় রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। ফলে ২০২২ সালে যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, ‘ইউক্রেনীয় সন্ত্রাসীরা ভালুইস্কি জেলার কোলসকোভো গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

কোলসকোভো গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। শুয়ায়েভ বলেন, হামলায় একটি স্থাপনায় আগুন ধরে গেছে এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর এক দিন আগে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় দুই দেশে মোট ১৯ জন নিহত হয়। ২০২২ সালের শুরুতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সম্প্রতি রাশিয়া এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে, যেগুলো প্রতিহত করা কঠিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের একটি অংশ অন্যদিকে চলে যাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, রাশিয়া তার সুযোগ নিচ্ছে।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের মালিকানাধীন গুদামগুলোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে। ইউক্রেনের দাবি, প্রতিষ্ঠানটি রাশিয়ার ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সরবরাহ করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলার পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগারে হামলার লক্ষ্য হলো দেশটির যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দেওয়া।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর এটি কোনো এক মাসে বেসামরিক নিহতের সর্বোচ্চ সংখ্যা।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে রাশিয়ার ভূখণ্ডে ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা আগের মাসের তুলনায় বেশি।

আরও খবর

news image

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: ধারণা বদলে কথোপকথন শুরুর আহ্বান

news image

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে

news image

সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, ৭৩ জন আহত

news image

ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’

news image

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার

news image

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার

news image

সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা

news image

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু