লাকসাম প্রতিনিধি ২৯ জানু ২০২৬ ০৩:২৩ পি.এম
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মাইকিং করতে গিয়ে ইউসুফ ভান্ডারি (৪৬) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ভান্ডারি লাকসাম পৌরসভার ফতেপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আবুল বাশার ভান্ডারির ছেলে। স্থানীয় সূত্র জানায়, ইউসুফ ভান্ডারি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি মাইকিং কার্যক্রমে দক্ষ ছিলেন। গত কয়েক দিন ধরে সিএনজি অটোরিকশাযোগে তিনি বিএনপি প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণা চালিয়ে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বাতাখালী এলাকায় প্রচারণা চালানোর সময় হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ইউসুফ ভান্ডারির মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, ইউসুফ ভান্ডারি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত টি-শার্ট পরে মাইকিং করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিলেন। দলের পক্ষ থেকে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সভা
লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু
সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান
১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত