ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক ২৮ এপ্রিল ২০২৬ ০৬:৩৩ পি.এম

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।
পরে আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পুর্বের জায়গায় গিয়ে শেষ হয়|

শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা আদালতের এজলাসে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ বাহাউদ্দিন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও এমকে মুরাদুজ্জামান, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ|

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) নূর-ই-জাহিদ| সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও সিনিয়র সহকারী জজ কাজী নুসরাত আরিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হরিদাস সাহা ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম মমিন, সুবিধাভোগী মোছা. পুতুল বেগম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু ধর্ষণ বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সাবরিনা আলী, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) মোঃ সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকগণ, আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্য ও বিচারপ্রার্থী জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জানানো হয়, গত এক বছরে জেলা লিগ্যাল এইড অফিসে ৮১১টি সরকারি মামলা ও এডিআরের আবেদন জমা পড়েছে| এর মধ্যে ৮৭টি নিষ্পত্তি, বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতিতে সফল নিস্পত্তি ২৩৩টি, নথিভুক্ত হয়েছে ২৯১টি, অপেক্ষমান রয়েছে ২০০টি, পরামর্শ প্রদান করা হয়েছে ১ হাজার ২৩ জনকে| বিকল্প বিরোধ নিস্পত্তির ফলে বিচারাধীন বা চলমান মামলার নিস্পত্তি ১১৯টি এবং এডিআরের মাধ্যমে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে| এছাড়া বেশ কয়েকটি বিরোধে পক্ষগণকে ২০ কোটি টাকার সম্পত্তি/জমি উদ্ধার করে দেওয়া হয়েছে|

আরও খবর

news image

শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে

news image

সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

news image

লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

news image

সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ

news image

জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম

news image

ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল

news image

ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান

news image

টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

news image

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ

news image

বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট

news image

মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "

news image

চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে

news image

বোচাগঞ্জে একাধিক মামলার আসামি লাইসুর রহমান গ্রেফতার

news image

গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

news image

খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা

news image

দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়

news image

৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়

news image

"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

news image

প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন

news image

আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে

news image

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

news image

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ

news image

বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়

news image

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন

news image

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের

news image

ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর

news image

বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ