ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

মোঃ মনিরুজ্জামান ২৩ এপ্রিল ২০২৬ ০৬:২৩ পি.এম

‘প্রধানমন্ত্রী প্রতিমাসে খাবার পাঠাচ্ছেন, এরচেয়ে বড় পাওয়া-কী হতে পারে’। ২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় মা’য়ের গর্ভফেটে অলৌকিকভাবে জন্ম নেয় শিশু ফাতেমা। তৎকালীন সময়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনাটি জানতে পেরে শিশু ফাতেমার পরিবারের ভরনপোষনের দায়িত্ব গ্রহন করেন বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই থেকে বিগত ৪৪ মাস ধরে নিয়মিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাসিক খাবার যাচ্ছে ওই পারিবারে।     
 
আজ বৃহস্পতিবার  (২৩ এপ্রিল) দুপুরে প্রতিমাসের ন্যায় টানা ৪৪তম মাসের বাজার সামগ্রী শিশু ফাতেমার ৫ সদস্যের পরিবারে পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইন। 
 
মাসিক বাজারের মধ্যে রয়েছে- চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, তেল, লবন, মুরগীসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের খাদ্য সামগ্রী।    
 
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, আমরা বিএনপি পরিবারের আহবায়ক, বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন নিয়মিত এই পরিবারটির খোঁজখবর রাখছেন বলেও জানান ছাত্রনেতা নাইমুল করিম লুইন। তিনি আরো বলেন, টানা ৪৪ মাস ধরে ওই পরিবারটিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাসিক বাজার পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শিশু ফাতেমার পরিবারে আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।    
 
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামের ফকিরবাড়ীর বাসিন্দা ও শিশু ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, শিশু ফাতেমা’র জন্মের মাস থেকে শুরু করে প্রতিমাসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার পরিবারের মাসিক বাজার পৌঁছে দেওয়া হয়। এজন্য আমার কখনো অপেক্ষা করতে হয় না। একজন ছাত্রনেতা প্রতিমাসে বাড়ীতে এসে বাজার দিয়ে যায়।         
 
এ সময় বিষয়টি নিয়ে অনুভূতি জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বাবুল আরো বলেন, একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শত ব্যস্ততার মাঝেও আমার শিশু নাতিকে মনে রেখে প্রতিমাসে আমাদের পরিবারে খাবার দিচ্ছেন, এরচেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ অবশ্যই প্রধানমন্ত্রীকে এর উত্তম প্রতিদান দিবেন। আমরা পারিবারিকভাবে প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।        
 
স্থানীয় বাসিন্দা শাহজাহানসহ আরো অনেকেই জানান, প্রতিমাসে শিশু ফাতেমার পরিবারে প্রধানমন্ত্রী খাবার পাঠান, এটা গ্রামবাসী সবাই জানে। এটি অনেক বড় মানবিকতার বিষয়। সাধারনত রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয় খুব কম। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিশু ফাতেমার পরিবারকে মনে রেখে এর দৃষ্টান্ত স্থাপন করেছেন।            
 
পারিবারিক সূত্র জানায়, বর্তমানে শিশু ফাতেমা রাজধানীর আজিমপুর ছোট্টমনি নিবাসে রয়েছেন। বর্তমানে তার বয়স ৪৪ মাস। তবে তার বয়স ৬ বছর পূর্ন হলে ছোট্টমনি নিবাস থেকে শিশু ফাতেমাকে দেওয়া হবে এতিমখানায়। এরপর সেখান থেকে পরিবারের কাছে ফাতেমাকে হস্থান্তর করা হবে। এছাড়াও বর্তমানে শিশু ফাতেমার জন্য সাড়ে ১৩ লক্ষ টাকা একটি ব্যাংকে জমা আছে বলেও জানান দাদা মোস্তাফিজুর রহমান বাবুল।  
 
 

আরও খবর

news image

খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা

news image

দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়

news image

৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়

news image

"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

news image

প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন

news image

আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে

news image

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

news image

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ

news image

বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়

news image

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন

news image

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের

news image

ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর

news image

বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

news image

বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল আজ

news image

ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি

news image

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর

news image

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত

news image

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন

news image

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

news image

সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা

news image

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

news image

মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার

news image

মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার

news image

আশা আক্তার ও তার গং মামলা তুলে না নিলে দুই শিশু কন্যা জরুরী ফাইল ফেরত দেওয়া হবে না  বলে বাদীকে প্রকাশের হুমকি

news image

বর্নাঢ‍্য শোভাযাত্রায় ময়মনসিংহে বর্ষবরণ

news image

নানা আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন