মনিরুজ্জামান, ময়মনসিংহ ২৩ এপ্রিল ২০২৬ ০৬:৫৩ পি.এম
মানুষের মৃত্যু যে কতটা নিকটবর্তী তা আবারও স্মরণ করিয়ে দিলেন মুক্তাগাছার এক বরেণ্য আলেম। ময়মনসিংহের মুক্তাগাছার আটানীবাজার জামে মসজিদে টানা ৪৫ বছর ইমামতি করা প্রবীণ আলেম আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল গনি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজারো মানুষকে কাঁদিয়ে গত শুক্রবার ১৭ এপ্রিল দীর্ঘ ইমামতি জীবনের ইতি ঘটে। তাকে দেওয়া হয়েছিল এক বিরল ও আবেগঘন বিদায় সংবর্ধনা। মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে সেই বিদায়ে ছিল ভালোবাসা আর শ্রদ্ধার অনন্য প্রকাশ। ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া, সম্মাননা ও উপহার প্রদান-সব মিলিয়ে ছিল রাজকীয় আয়োজন। কিন্তু সেই বিদায়ই যে হবে জীবনের শেষ বিদায়, তা ভাবেননি কেউ। হাফেজ ক্বারী আব্দুল গনি শুধু একজন ইমাম নন তিনি ছিলেন এলাকার মানুষের আধ্যাত্মিক অভিভাবক ও পথপ্রদর্শক। সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত, দ্বীনের প্রতি গভীর নিষ্ঠা এবং বিনয়ী জীবনাচার তাকে মানুষের হৃদয়ে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আটানীবাজার জামে মসজিদে ইমামতি করে। পাশাপাশি বড় মসজিদে টানা সাত বছর সানি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ইমামতির পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। মালতীপুর পাথালিয়া বাগান মাদ্রাসায় শিক্ষক হিসেবে তিনি বহু শিক্ষার্থীকে কুরআন-হাদিসের শিক্ষা দিয়েছেন।
তার ইন্তেকালে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেন, তার মতো নম্র, খোদাভীরু ও সাদাসিধে মানুষ সমাজে ক্রমেই বিরল হয়ে উঠছে। তার জানাজার নামাজ আজ বাদ আসর স্থানীয় আর কে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তার অসংখ্য শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি হয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।
স্থানীয় সাজ্জাদ হোসেন সুমন বলেন,সারাজীবন পবিত্র কুরআনের খেদমতে নিয়োজিত থাকা এই আলেমের বিদায়ে শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি-তিনি যেন হুজুরের জীবনের সকল খেদমত কবুল করেন, তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।
খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা
দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়
৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়
"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন
আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে
বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ
বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের
ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর
বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ
বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল আজ
ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি
দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ
রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক
ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত
রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার
মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার
আশা আক্তার ও তার গং মামলা তুলে না নিলে দুই শিশু কন্যা জরুরী ফাইল ফেরত দেওয়া হবে না বলে বাদীকে প্রকাশের হুমকি
বর্নাঢ্য শোভাযাত্রায় ময়মনসিংহে বর্ষবরণ
নানা আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন