লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৪৮ পি.এম
লক্ষ্মীপুর জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রাব্বি (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাতে এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নূর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কালবৈশাখী ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। জাহিদ মোটরসাইকেল চালিয়ে শহর থেকে দক্ষিণ তেমুহনীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
দুর্ঘটনার খবরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জনবহুল এই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে স্থানীয়রা সেখানে অবিলম্বে গতিরোধক নির্মাণের দাবি জানান।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী রনি ও বাসিন্দা ফজলু মিয়া বলেন, ‘মডেল হাসপাতাল এলাকাটি অত্যন্ত জনবহুল ও ঝুঁকিপূর্ণ। এর আগে এখানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছিল। আমরা বারবার গতিরোধকের দাবি জানালেও কোনো কাজ হয়নি। তাই আজ বাধ্য হয়ে সড়কে নেমেছি।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মহন্ত জানান, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা চলছে।
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট
মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "
চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে
বোচাগঞ্জে একাধিক মামলার আসামি লাইসুর রহমান গ্রেফতার
গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা
দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়
৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়
"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন
আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে
বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ
বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের
ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর
বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ