বিশেষ প্রতিনিধি ০১ ফেব্রু ২০২৬ ০৫:৪৯ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন–ব্যবস্থার গুরুতর ত্রুটিতে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে গণমাধ্যম সংশ্লিষ্ট তথ্য—সবই দুই ঘণ্টার মতো ছিল প্রকাশ্যে।
ইসির ওয়েবসাইটে করা সাংবাদিকদের আবেদনের মধ্যে ছিল ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, অফিসের পরিচয়পত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকের তালিকাসহ প্রতিষ্ঠান–সংশ্লিষ্ট তথ্য।
বিষয়টিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার সরাসরি প্রমাণ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি মিডিয়াকে বলেন, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কীভাবে এমন একটি সিস্টেম চালু করে, যেখানে ডেটা প্রোটেকশন, অ্যাকসেস কন্ট্রোল, বেসিক সিকিউরিটি টেস্টিংই নেই? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য কপি হয়েছে কি না, তৃতীয় কোনো পক্ষের হাতে গেছে কি না।
তানভীর হাসান জোহা বলেন, যাঁরা সাংবাদিকদের তথ্য সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বড় বড় কথা বলেন, বাস্তবে তাঁরাই সবচেয়ে অনিরাপদ হাতে এসব তথ্য তুলে দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে পরিবর্তন এনেছিল ইসি। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে (pr.ecs.gov.bd) আবেদন বাধ্যতামূলক করেছে সংস্থাটি।
তবে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে আসে ইসি। ম্যানুয়ালি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তবে ইসির সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে তাদের অনলাইন সিস্টেমে আবেদন করেন।
শনিবার বিকেল চারটার পর হঠাৎ ইসির ওয়েবসাইটে আবেদন করা সাংবাদিকদের তথ্য উন্মুক্ত হয়ে যায়। ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল। ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে।
যদিও সন্ধ্যার দিকে ওয়েবসাইটটিতে আর ঢোকা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ রাত নয়টার দিকে মোবাইলে মিডিয়াকে বলেন,‘বিষয়টি আমার নলেজে নেই। আজ বেলা আড়াইটা পর্যন্ত অফিস করেছি। তখন এ নিয়ে কিছু জানা যায়নি। বিকেল থেকে কয়েকজন এ বিষয় জানতে চেয়ে ফোন দিয়েছেন। কী তথ্য, কীভাবে ফাঁস হয়েছে তা না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কাল অফিসে গিয়ে জানতে পারব।’
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ডিজিটাল সিস্টেম চালু করার আগে যথাযথ সিকিউরিটি টেস্টিং ও সেনসিটিভ ডেটা প্রোটেকশন মেকানিজম যাচাই করার ওপর জোর দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মাইনুল হোসেন মিডিয়াকে বলেন, ডিজিটাল সিস্টেম চলে মূলত আস্থা ও বিশ্বাসের ওপর। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যদি সেই বিশ্বাসের জায়গা তৈরি না হয়, তাহলে জনগণ ডিজিটাল ব্যবস্থার প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে। এতে পুরো ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াই হুমকির মুখে পড়বে।
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান
নির্বাচন কমিশন থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে
ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব
ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব
বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত - প্রধান উপদেষ্টা
‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন-সেনাবাহিনী প্রধান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিশ্চিত করতে পেরেছি - ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর
নাটোরে নলডাঙ্গায় গণভোট নিয়ে নিশ্চুপ প্রশাসন, সচেতনতার অভাবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা
ক্র্যাব ফ্যামিলি ডে’তে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আইজেএফ
প্রবাসীরা বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন - প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকার সুরক্ষায় ডিএনসিসি’র নতুন নির্দেশিকা জারি: প্রশাসক মোহাম্মদ এজাজ
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ- লালমনিরহাটে পানি উপদেষ্টা
পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
“আজ একজনের ওপর হামলা হলে কাল আপনার ওপরও হবে: গণমাধ্যম সম্মিলনে নূরুল কবীর”
বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে
চার দশকের গৌরবময় যাত্রা: ফ্লোরিডায় ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত
পার্বত্যবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার
আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর - প্রধান উপদেষ্টা
আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে গণভোট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করতে নির্দেশ - মো. মাসুদ হোসেন
দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না - সিইসি
প্রথমবারের মতো চার দিনের সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হয়েছে - সালীম আহমাদ খান
‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে - শেখ মো. সাজ্জাত আলী
জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন