ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ডিবির  অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া  স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার  আসামী গ্রেফতার - ২

প্রেস রিলিজ ২১ ফেব্রু ২০২৬ ০১:৫৭ পি.এম

ডিবি দক্ষিণের বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া ৫ ভরি ১৫ আনা  স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০ টাকা উদ্ধার  আসামী গ্রেফতার - ২ জন প্রেস ব্রিফিং সুত্রে জানান, মামলার বাদী শফিউল আলম ৩৮ গত ১৪/০২/২০২৬ তারিখ সকাল ৮.৩৫ টার সময় দুবাই হতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। পরবর্তীতে বাদী বিমানবন্দর এলাকা হতে একই তারিখ সকাল অনুমান ০৯.৫০ ঘটিকার সময় একটি ভাড়া গাড়ী যোগে তার সাথে থাকা ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের বালা,৩টি স্বর্ণের চেইন, সর্বমোট ওজন ১০০ (একশত) গ্রাম, যার মূল্য-১৮,৫০,০০০/- টাকা, ০১টি ইনটেক SAMSUNG GALAXY $25 ULTRA মোবাইল সেট, যার মূল্য-১,১৫,০০০/-ঢাকা, ০১টি ব্যবহৃত GOOGLE PIXEL 6 ৬ মোবাইল সেট যার মূল্য-৪০,০০০/- টাকা, ০১টি ব্যবহৃত ও PHONE IS PRO মোবাইল সেট, যার মূল্য- ১,৩০,৩০০/-টাকা, ০১টি ব্যবহৃত VIVO YI6, মোবাইল নেট, যার মূল্য- ১৩,০০০/-ঢাকা, নগদ ৩.৫০০/-(তিন হাজার) দুবাই দিরহাম, যাহা বাংলাদেশী টাকায় নগদ ১,১৯,০০০/- টাকা, বাংলাদেশী টাকায় নগদ ১৩,০০০/-(তেরো হাজার) টাকা, ০১টি ব্যবহৃত DERE ল্যাপটপ, যার মূল্য- ৫০,০০০/- টাকা সহ উন্নতমানের প্রয়োজনীয় কাপড় চোপড় ও খাবার, যার মূল্য অনুমান-৩০,০০০/- টাকাসহ বায়েজিদ বোস্তামী থানাধীন তার বাসার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে সকাল অনুমান ১০.১০ ঘটিকায় খুলশী থানাধীন টাইগারপাস হতে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের (ফ্লাইওভার) উপর পৌঁছালে পিছন থেকে একটি নোহা গাড়ী বাদীর গাড়ী গতিরোধ করে। উক্ত নোহা গাড়ী হতে ০৪ জন লোক নেমে এসে হাতে ওয়াকিটকিসহ নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনুমান ১১.০০ ঘটিকার সময় বাদী নিকট থাকা বর্ণিত মালামাল গুলো জোরপূর্বক নিয়ে যায় মর্মে বাদী খুলশী থানায় লিখিত এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে খুলশী থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০২/২০২৬, ধারা-১৭০/৩৯২ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলার ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ডিবি(দক্ষিণ) বিভাগ ছায়া তদন্ত শুরু করে। 

ছায়া তদন্তের একপর্যায়ে ডিবি-দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ)  মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০), পিতা-মৃত বেদারুল ইসলাম, মাতা-আনোয়ার বেগম, সাং- নদিমপুর, ০৮নং ওয়ার্ড, নোয়জিশপুর ইউপি, সোনা মিয়া চৌধুরী বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে ১৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় সিএমপি’র কোতোয়ালী থানাধীন কাজির দেউরি এলাকা হতে গ্রেফতার করেন। আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০) এর নিকট হতে প্রাপ্ত তথ্যউপাত্ত  মতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ইছাপুর বাজারে আমিন মার্কেটস্থ আমানত শাহ জুয়েলার্স নামক দোকান হতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আসামী উত্তম চৌধুরী প্রঃ রবি চৌধুরী(৪০), পিতা-শংকুল চৌদুরী, মাতা- ঝর্ণা চৌধুরী, সাং-পশ্চিম মেখল, বিমল ডাক্তারের বাড়ী, ০৬নং ওয়ার্ড, ০৬নং মেখল ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, কর্মক্ষেত্রের ঠিকানা- আমানত শাহ জুয়েলার্স, আমিন মার্কেট, ইছাপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে ছিনতাইকৃত স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত উত্তম চৌধুরী প্রঃ রবি চৌধুরী(৪০)’র তথ্য মতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন হাটহাজারী বাজারস্থ এসএম শপিং সেন্টার এর ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ নামক দোকান হতে ছিনতাইকৃত ৬৯.৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০) তার সঙ্গীয় অপরাপর পলাতক আসামীদের সহিত পরস্পর যোগসাজশে বিদেশ ফেরৎ প্রবাসীদের টার্গেট করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডিবি পরিচয়ে ছিনতাই করে আসছে । উক্ত ছিনতাইকৃত স্বর্ণসমূহ গ্রেফতারকৃত অপর আসামী উত্তম চৌধুরী প্রঃ রবি চৌধুরী(৪০) এর মাধ্যমে বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ ০৩(তিন) টি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আরও খবর

news image

দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

news image

সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

news image

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

news image

ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা

news image

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

news image

দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

news image

বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

news image

'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি

news image

মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার

news image

রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

news image

লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫

news image

লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন

news image

দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

news image

বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের

news image

ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

news image

বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন

news image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

news image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র‍্যাব - ১০

news image

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news image

আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া

news image

রেমিটেন্স যোদ্ধা আবু তাহের সন্ত্রাসী হারুনের হুমকীর শিকার

news image

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,কাজের অঙ্গিকার

news image

ফরিদপুরে পাঁচ শিশুর জন্ম দিলেন এক মা, কিছুক্ষন মধ্যে চার শিশু মৃত্যু

news image

দিনাজপুরের খানসামায় নূরানী একাডেমির প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে প্রেরণ

news image

পাওনা টাকা পরিশোধ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি: সেতাবগঞ্জে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ

news image

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন

news image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাদিক রিয়ার পিনাক চৌধুরী

news image

যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ