ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ০৩:২০ পি.এম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগের গবেষকরা দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণায় সফলভাবে একটি নতুন রঙিন মাংস উৎপাদনকারী মুরগির উপজাত উদ্ভাবন করেছেন।প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে পরিচালিত এই গবেষণায় উদ্ভাবিত স্বতন্ত্র উপজাতের এই মুরগিটি দ্রুত বর্ধনশীল। এর মাংস দেশি মুরগীর মত শক্ত, তবে মাংসের রঙ লালচে।  
 
শুক্রবার (০৩ জুলাই ২০২৬) খবরের সত্যতা নিশ্চিত করেছেন এই নতুন জাত উন্নয়নে গবেষনা দলের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা।
 
এর আগে ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া এবং পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: শওকত আলীসহ সংশ্লিষ্টদের  উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই গবেষণাটির চূড়ান্ত ফলাফল তুলে ধরা হয়। 
 
অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা জানান, ভোক্তার চাহিদা ও খামারিদের অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিভিন্ন প্যারেন্ট লাইন সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এই নতুন লাইন উন্নয়ন করা হয়েছে।দেশিয় স্বতন্ত্র উপজাতের এই মুরগি দেশিয়ভাবে উৎপাদন করলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। 
 
তিনি আরো বলেন, গবেষণায় সেক্স-লিংক হোয়াইট লাইনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এর সমজাতীয়তা বা হোমোজাইগোসিটি ৮৯ থেকে ৯৩.১১ শতাংশে উন্নীত হয়েছে, যা একটি স্থায়ী উপজাত হিসেবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মুরগির পালকের রঙ নির্ধারণকারী এসওএক্স-১০ জিনের ডিলিশন শনাক্তে একটি সহজ পিসিআর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজনন কর্মসূচিতে বড় ভূমিকা রাখবে।   
 
বিজ্ঞানীরা জানান, উপজাতটির কিছু প্যারেন্ট লাইন ৬২ সপ্তাহে প্রায় ২০৫টি পর্যন্ত ডিম উৎপাদনে সক্ষম হয়েছে। এছাড়া প্রচলিত সোনালি মুরগির একদিন বয়সী বাচ্চার ওজন যেখানে সাধারণত ২৬ থেকে ২৮ গ্রাম হয়, সেখানে নতুন উদ্ভাবিত সংকর লাইনে বাচ্চার ওজন পাওয়া গেছে প্রায় ৩৮ গ্রাম। একদিন বয়সী বাচ্চার ওজনে প্রতি এক গ্রাম বৃদ্ধির ইতিবাচক প্রভাব বাজারজাতকরণের সময় প্রায় ৫০ গ্রাম অতিরিক্ত চূড়ান্ত ওজনে প্রতিফলিত হয়, যা খামারিদের বাড়তি মুনাফা নিশ্চিত করবে। এছাড়াও মাত্র ৪৫ দিনে এই মুরগির ওজন হবে ৯৫০ গ্রাম।
 
তারা আরো জানান, এই গবেষণা প্রকল্পের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল সরাসরি মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তর। প্রথাগত প্রশিক্ষণ কেন্দ্রের সীমাবদ্ধতা দূর করতে গবেষণা দল সরাসরি গ্রামে গিয়ে ১৫ থেকে ২৫ জনের ক্লাস্টারভিত্তিক নারী খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন।মাঠপর্যায়ের ফলাফলে দেখা গেছে, যেসব খামারিকে বাচ্চার পাশাপাশি নিয়মিত কারিগরি সহায়তা, সঠিক সময়ে টিকা প্রদান এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে, তাদের খামারে মুরগির বৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে, খাদ্য রূপান্তর দক্ষতা উন্নত হয়েছে এবং মৃত্যুহার হ্রাস পেয়েছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত ৫০ দিনের পরিবর্তে ১০ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন এবং প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন।
 
এতে ভোক্তা অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ড. মোল্যা জানান, ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি। বাজারে দেশি মুরগির নামে চালিয়ে ক্রেতা প্রতারণার কোনো সুযোগ থাকবে কি,না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, দেশি মুরগির নাম ভাঙানো নয়, বরং উন্নত স্বাদ, পুষ্টিগুণ ও শতভাগ নিরাপদ মাংসের নিশ্চয়তা দিয়ে এটিকে বাজারে একটি স্বতন্ত্র রঙিন মাংসের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। 
 
উদ্ভাবনটির মাঠপর্যায়ে প্রসারের ওপর জোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, শুধু ল্যাবরেটরিতে জাত বা উপজাত উদ্ভাবন করলেই হবে না, সেই প্রযুক্তি ও সুফল খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল দর্শন। এর মাধ্যমে খামারিরা লাভবান হবেন এবং দেশের নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের বন্ধ থাকা বিক্রয় কেন্দ্রটি দ্রুত চালুর নির্দেশ দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণায় উৎপাদিত দুগ্ধ, মাংস ও পোলট্রিজাত সব পণ্য সরাসরি এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিতে হবে।
 
গবেষণাটির চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও পোলট্রি খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন উদ্ভাবিত এই মুরগির মাংস দিয়ে প্রস্তুত খাবার পরিবেশন করা হয়।
 

আরও খবর

news image

দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

news image

সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

news image

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

news image

ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা

news image

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

news image

দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

news image

বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

news image

'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি

news image

মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার

news image

রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

news image

লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫

news image

লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন

news image

দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

news image

বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের

news image

ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

news image

বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন

news image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

news image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র‍্যাব - ১০

news image

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news image

আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া

news image

রেমিটেন্স যোদ্ধা আবু তাহের সন্ত্রাসী হারুনের হুমকীর শিকার

news image

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,কাজের অঙ্গিকার

news image

ফরিদপুরে পাঁচ শিশুর জন্ম দিলেন এক মা, কিছুক্ষন মধ্যে চার শিশু মৃত্যু

news image

দিনাজপুরের খানসামায় নূরানী একাডেমির প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে প্রেরণ

news image

পাওনা টাকা পরিশোধ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি: সেতাবগঞ্জে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ

news image

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন

news image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাদিক রিয়ার পিনাক চৌধুরী

news image

যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ