লাকসাম প্রতিনিধি ০৯ মার্চ ২০২৬ ১২:৪৯ এ.এম
কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার, সমতা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের নারী এম্বাসেডর নাজনীন আক্তার নিপা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তাই তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর নাজমুন নাহার নুপুরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পিএফজি লাকসাম ইউনিটের সাবেক এম্বাসেডর নুরে আলম মানিক, তাহমিনা মাহবুব শিউলি, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রুপা, রোখসানারা আক্তার এবং রেলওয়ে স্কাউট লিডার মাহবুব রাব্বানী দীদারসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা।
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী
গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী
চলমান প্রকল্প সময়মতো শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা
সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ
এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন
লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত