ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে : এমপি ওয়াহাব

মো: মনিরুজ্জামান ,ময়মনসিংহ প্রতিনিধি : ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৫:০৭ পি.এম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিদ‍্যুৎ গ‍্যাস সঙ্কট বিএনপির সৃষ্ট কোন সমস্যা নয়। বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শাসনভার পরিচালনা করছেন। তিনি চেষ্টা করছে আগামী ৬  মাসের মধ‍্যে বিদ‍্যুৎ ও গ‍্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে, ধৈর্য্য ধরুন। 
 
শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কাচারী বাজার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
 
আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার ৩ নং বোররচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
তিনি বলেন, সারাদেশের ন‍্যায় ময়মনসিংহে সারের কোন সঙ্কট নেই। প্রয়োজন অনুপাতে পর্যাপ্ত সার সংরক্ষণ আছে। অযথা কেউ সার মজুদ করবেন না। রবি শষ্যের উৎপাদন বাড়াতে সারের কোন সঙ্কট হবে না। অযথা কেউ মজুদ করবেন না, কোন সঙ্কট হবে না। তবে সার ব‍্যবস্থাপনার কিছু ত্রুটি আছে। শহরে ৭টি লাইসেন্স আছে। সেগুলো গ্রাম পর্যায়ে নিয়ে আসার জন‍্য চেষ্টা চলছে। কিন্তু ১৭ বছরের ঝঞ্জাল সাত মাসে শেষ হবে না। 
 
এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ওয়াহাব আকন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ‍্যামেলি কার্ডের কাজ শুরু হয়েছে। তথ‍্য সংগ্রহকারীদের সঠিক তথ‍্য দিবেন। কারো কাছে কোন তদবির করতে হবে না। পর্যায়ক্রমে সবাই কার্ড পাবেন। ফ‍্যামেলি কার্ডের জন‍্য কেউ টাকা দিবেন না। কৃষক কার্ড অচিরেই শুরু হবে।পর্যায়ক্রমে সকল মসজিদের ইমাম মোয়াজ্জেম এবং খাদেমরা সরকারি ভাতা দেওয়ার কাজ চলমান। 
 
সভায় বোররচরসহ চরাঞ্চলে তিনটি হিমাগার স্থাপন হবে জানিয়ে এমপি ওয়াহাব বলেন, বেইলি ব্রিজ ও হাসপাতাল চালুসহ পর্যায়ক্রমে স্কুল- কলেজ, মাদরাসা, রাস্তা-কালভার্ট বাস্তবায়ন করা হবে। নদ ভাঙন রোধে প্রয়োজনী ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। তবে
দুষ্টদের কাছ থেকে সাবধান থাকুন। বেহেশতের টিকেট বিক্রিকারীদের বিষয়ে সর্তক থাকুন। 
 
মাদক বিষয়ে এলাকাবাসীদের সতর্ক থাকার আহবান জানিয়ে এমপি বলেন, পাড়া মহল্লার অলিগলিতে ছেলেরা মাদক নিচ্ছে। তাদেরকে প্রথমে বুঝান, না হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন। প্রমাণসহ ধরে থানা পুলিশে দিন, ছাড় পাবে না। বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতা মাদক সম্পৃক্ত হলে রেহাই নেই। প্রমাণ পেলে বহিস্কার করা হবে। 
 
কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক মো: হেলাল আহম্মেদ, যুগ্ম আহবায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য আনোয়ার হোসেন হানু, শেখ মো: আ: সেলিম, আজিজুল হক সরকার। 
 
এ সময় উৎসবমুখর পরিবেশের মধ‍্যদিয়ে কয়েক হাজার নারী ও পুরুষ খন্ড খন্ড মিছিল সহকারে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে : এমপি ওয়াহাব

news image

শ্বেতপত্রের ভিত্তিতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ: তারেক রহমান

news image

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে খলিলুর রহমান

news image

গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন চান রাষ্ট্রপতি

news image

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

news image

সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন

news image

গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

news image

রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী

news image

শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

news image

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী

news image

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী

news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান

news image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

news image

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

news image

কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

news image

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ

news image

রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news image

অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত

news image

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী

news image

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস

news image

জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

news image

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

news image

আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

news image

জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী

news image

গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক

news image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

news image

ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী