মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০৩ মে ২০২৬ ০৮:২২ পি.এম
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের উদ্যোগে ৬১ জাতের ধান গবেষনা প্রকল্পের মাধ্যমে আশার আলো দেখছেন সদর উপজেলার চকনজু গ্রামের কৃষকরা। গবেষনা প্রকল্পের এই সাফল্যে ইতিমধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ‘চকনজু’ গ্রামটি প্রযুক্তির গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে বলেও জানান তারা।
আজ রোববার (৩ মে) দুপুরে এই প্রকল্পের আওতায় ফসল কর্তন ও মাঠ দিবসের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওয়তায় ফসল কর্তনের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এলএসটিডি প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন উদ্ভাবনী ও সময়োপযোগী কার্যক্রম স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং ইতিবাচক সাড়া ফেলেছে।
সংশ্লিষ্টরা জানান, গবেষণা প্রকল্পের একই মাঠে ৬১টি ধানের জাত নিয়ে স্থাপিত বিশেষ “রাইস গার্ডেন”, প্রায়োগিক গবেষণা ও মূল্যায়ন কার্যক্রম, যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণ এবং স্থানভিত্তিক সমস্যাকে কেন্দ্র করে পরিচালিত গবেষণা বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সাল থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গ্রামটিকে প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তোলার কাজ শুরু করে। প্রকল্পের আওতায় গ্রামের ১৩৭ কৃষকের ৪৫ একর জমিতে চলতি বোরো মৌসুমে বিভিন্ন জাতের ধানের চাষ করেছে।
ফসল কর্তন ও মাঠ দিবসের উদ্বোধন শেষে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ স্থানীয় মীর্জা পার্কে মাঠ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায়ও যোগ দেন। সভায় কৃষকদের উদ্দেশ্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব। ময়মনসিংহের কৃষকদের জন্য বিশেষভাবে কৃষিকার্ডের দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলেছি, আশা করছি দ্রুত কৃষকেদের হাতে কৃষিকার্ড দেওয়া হবে।
ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আফছানা আনছারী বলেন, ধানের জাত উদ্ভাবনে কাজ করা ধান গবেষণা ইনস্টিটিউট দূরে হওয়ার কারণে ময়মনসিংহের কৃষকরা নতুন জাত গুলো এতটু দেরিতে পায় কিংবা পায় না। এ প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহে আমরা একটা স্যাটেলাইট স্টেশন তৈরি করছি, ইতোমধ্যে অস্থায়ী ভিত্তিতে একটি হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে একটি গ্রামকে পুরোপুরি প্রযুক্তি নির্ভর করে ফেলার কাজ চলছে। আমরা চকনজু গ্রামকে প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তুলছি। এই গ্রামের প্রত্যেকটি কৃষককে আমরা আর্থিক সহায়তা, বীজ ও কীটনাশক সহায়তা দিচ্ছি। যেহেতু শ্রমিক স্বল্পতা রয়েছে সে কারণে এ গ্রামের বেশিরভাগ জমি চাষ করা হয়েছে যন্ত্রপাতির মাধ্যম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাসহ ধান গবেষণা প্রকল্পের অন্যান্য কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কৃষকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে ৬১ জাতের ধান গবেষনা প্রকল্পে আশার আলো দেখছেন কৃষকরা
এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন
বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো
বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি
‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন
স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব
প্লেস্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
বাঁশ আর পলিথিনের চৌবাচ্চায় ভাগ্যবদল: ইয়াছিন আলীর ইয়াছিন একুয়া ফার্ম এখন তরুণদের অনুপ্রেরণা
গ্লোশিফট টেকনোলজির সাপোর্ট পাবেন অপ্পো ব্যবহারকারীরা
মাত্র ২০,০০০ টাকায় কার্ভড অ্যামোলেড ও এআই ফিচার সহ স্মার্টফোন নিয়ে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা
ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো
আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভি নিয়ে এলো হায়ার বাংলাদেশ
দেশের বাজারে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির স্মার্টফোন রিয়েলমি নোট ৭০
দেশে স্মার্ট শিক্ষা প্রসারে হুয়াওয়ে ও ব্র্যাকনেটের কর্মশালা
বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল রিভো
আর্মরশেল প্রোটেকশন ফিচারযুক্ত স্মার্টফোনের সুবিধা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে
দাম কমল রিয়েলমি সি৬৩ স্মার্টফোনের
সেগমেন্টের প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!