কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ২৯ অক্টোবার ২০২৬ ০৫:৫০ পি.এম
জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হাক তালুকদারের কন্যা স্বোপার্জিতা হক তালুকদার অধরা। ১১তম ‘চিন্তার চাষ’ ন্যাশনাল কনফারেন্সে নিজ সেক্টরে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে। গ্রামীণ বাংলাদেশের আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার প্রকৃত কারণ, ঝুঁকিপূর্ণ উপাদান ও প্রাথমিক সতর্কসংকেত বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান মডেল তৈরির জন্য এ স্বীকৃতি পেয়েছে অধরা।
গত শনিবার (৪ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সম্মেলনে অধরার উপস্থাপিত গবেষণার বিষয় ছিল, ‘NLP-Based Suicide Risk Prediction: A Framework Grounded in Reported vs. Explored Causes, Risk Factors, and Early Signs in Rural Bangladesh.’
গবেষণাটিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আত্মহত্যার প্রবণতা নিয়ে কাজ করা হয়েছে। এতে সংবাদমাধ্যম ও পুলিশের নথিতে আত্মহত্যার যেসব কারণ ও তথ্য উঠে আসে, সেগুলোর সঙ্গে অনুসন্ধানের মাধ্যমে পাওয়া বাস্তব কারণের পার্থক্য বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মহত্যার ঝুঁকিপূর্ণ উপাদান ও প্রাথমিক লক্ষণ (Early Signs) শনাক্ত করার বিষয়টিও গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) প্রযুক্তি ব্যবহার করে আত্মহত্যার ঝুঁকি পূর্বানুমান এবং সম্ভাব্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণের একটি কাঠামো তৈরি করা। এর মাধ্যমে গ্রামীণ জনপদে আত্মহত্যা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগের সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অধরার এ সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া, ভালোবাসা ও শুভকামনা চাওয়া হয়েছে। এ গবেষণার ক্ষেত্রে মূল্যবান মতামত ও ফিডব্যাক দিয়ে সহযোগিতা করায় বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এইচ এম সাইদুর রহমানের (H M Saidur Rahaman) প্রতি। কেন্দুয়ার স্থানীয় বাস্তবতাকে গবেষণার বিষয়বস্তু করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের এ ঘটনা তরুণ প্রজন্মের গবেষণামুখী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
ক্রিপ্টো ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলাদেশ অন্যতম
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম ও মহাসচিব নাহিদ হোসেন
জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে স্বোপার্জিতা হক তালুকদার অধরা
সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ
টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার
বাকৃবিতে 'সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি'র উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো
৫জি সম্প্রসারণ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নের জন্য পর্যাপ্ত স্পেকট্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ
ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকারঃ আইসিটি মন্ত্রী
টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী
ময়মনসিংহে ৬১ জাতের ধান গবেষনা প্রকল্পে আশার আলো দেখছেন কৃষকরা
এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন
বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো
বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি
‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন
স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব
প্লেস্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
বাঁশ আর পলিথিনের চৌবাচ্চায় ভাগ্যবদল: ইয়াছিন আলীর ইয়াছিন একুয়া ফার্ম এখন তরুণদের অনুপ্রেরণা
গ্লোশিফট টেকনোলজির সাপোর্ট পাবেন অপ্পো ব্যবহারকারীরা
মাত্র ২০,০০০ টাকায় কার্ভড অ্যামোলেড ও এআই ফিচার সহ স্মার্টফোন নিয়ে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা
ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো
আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভি নিয়ে এলো হায়ার বাংলাদেশ
দেশের বাজারে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির স্মার্টফোন রিয়েলমি নোট ৭০
দেশে স্মার্ট শিক্ষা প্রসারে হুয়াওয়ে ও ব্র্যাকনেটের কর্মশালা
বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল রিভো
আর্মরশেল প্রোটেকশন ফিচারযুক্ত স্মার্টফোনের সুবিধা