সিনিয়র সাংবাদিক হায়দার আলী ০৩ নভেম্বার ২০২৬ ০৫:২১ পি.এম
রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মাদকের আস্তানা উচ্ছেদের পর এবার তৈরি হচ্ছে ২৬ ফুট প্রশস্ত সড়ক। দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত রেললাইনসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রমও জোরদার হবে বলে আশা করছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, রেললাইনের পাশে রেলের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলা হয়েছিল। সেখানে মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চলত। ইতিমধ্যে শ্যামপুর অংশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, গত দুই সপ্তাহের উচ্ছেদ কার্যক্রমে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিবেশ প্রায় তৈরি হয়েছে। কয়েকটি স্থাপনা সরানোর কাজ বাকি রয়েছে। এসব স্থাপনার বেশির ভাগই অবৈধ ও অস্থায়ী।
ইশরাক হোসেন বলেন, সড়কটি নির্মিত হলে এলাকার বিভিন্ন মহল্লার সংযোগ সড়কগুলো খুলে যাবে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের প্রবেশ ও বের হওয়ার পথ সুগম হবে।
তিনি আরও বলেন, সড়ক নির্মাণের পাশাপাশি এলাকায় স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম সহজ হবে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ পুরো গেন্ডারিয়ার বাসিন্দারা এ উদ্যোগের সুফল পাবেন। এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে মাদকের বিস্তার ঘটছিল। বিভিন্ন বাসাবাড়িতেও এর প্রভাব পড়ছিল।
তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদকের যেসব স্পট রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পুরোপুরি ধ্বংস করা হবে। এ জন্য জনগণ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, রাস্তা না থাকায় আগে ওই এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা কঠিন ছিল। বাহিনীর সদস্যরা সব সময় আন্তরিক ছিলেন। এখন সড়ক নির্মাণের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু একটি উচ্ছেদ অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাঁর ভাষায়, “আমার এই ঘোষণাটি ছিল মাদকের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে।
রেল প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও সড়ক নির্মাণের কাজে সহযোগিতা করছেন বলে জানান ইশরাক হোসেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার, গেন্ডারিয়া ও শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ
ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক
দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ
নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে
যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া
লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা
লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন
এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের
জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ
মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ
জয়পুরহাটে মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে পৃথক মতবিনিময়
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী সহ-সভাপতি হাসনাত রানা
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ