বিনোদন ডেস্ক ০১ নভেম্বার ২০২৬ ০৪:৫৮ পি.এম
ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে। এরপর ভারতের প্রায় সব ভাষার সিনেমায় তাকে দেখা গেছে। হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করেও নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তার মধ্যে অনেক চরিত্রই তাকে অমর করে রাখবে বলে মনে করা হয়। সৌন্দর্য, অভিনয়, প্রেম, সংসার- সব মিলিয়ে দারুণ ঝলমলে জীবন তার।
১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্ম ঐশ্বরিয়ার। মডেলিং দিয়ে পেশাগত যাত্রা শুরু করেন তিনি। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পরিচিতি পান। এরপর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় নতুন অধ্যায়। ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। একই বছর ‘অউর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
এরপর দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিচয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কখনো প্রেমে মগ্ন পারু, কখনো প্রাণবন্ত শার্লি, আবার কখনো রহস্যময় সুনেহরি। অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের বৈচিত্র্যে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন ঐশ্বরিয়া। এরপর ‘তাল’, ‘মোহাব্বতে’, ‘দেবদাস’, ‘ধুম ২’, ‘গুরু’ ও ‘যোধা আকবর’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে তার ক্যারিয়ারের বেশ কিছু চরিত্র বিশেষভাবে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। তার মধ্যে ‘দেবদাস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে পার্বতী বা পারু চরিত্রে অভিনয় করে সব শ্রেণির দর্শকের মনে দাগ কাটেন ঐশ্বরিয়া। ‘জোশ’ সিনেমায় শার্লি ডায়াস চরিত্রেও দারুণ অভিনয় করে নজর কাড়েন ঐশ্বরিয়াকে। গোয়ার প্রাণবন্ত তরুণী শার্লির সাজপোশাক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটির ‘মেরে খেয়ালোঁ কি মালিকা’ গানটিও এখনো পরিচিত।
এশ্বরিয়াকে দর্শক সবসময় মনে রাখবে মানসী চরিত্রে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ সিনেমায় মানসী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। অনিল কাপুর ও অক্ষয় খান্নার বিপরীতে তার অভিনয়, নাচ ও গানের দৃশ্য দর্শকের প্রশংসা পায়। সিনেমাটির জনপ্রিয় গানগুলোতেও নজর কেড়েছিলেন তিনি। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মোহাব্বতে’ সিনেমায় মেঘা চরিত্রেও বেশ আলোচনার জন্ম দেন ঐশ্বরিয়া। শাহরুখ খানের বিপরীতে অভিনীত এই চরিত্রের পর্দায় উপস্থিতি ছিল সংক্ষিপ্ত। তবে গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল মেঘার প্রভাব।
২০০৬ সালের ‘উমরাও জান’ সিনেমায় আমিরান চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। এর আগে ১৯৮১ সালের সিনেমায় একই চরিত্রে অভিনয় করেছিলেন রেখা। নতুন সংস্করণে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলেন ঐশ্বরিয়া। ছবিটিতে তার অভিনয়ের পাশাপাশি নাচ ও পোশাকও আলোচনায় আসে।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ২০০৩ সালের বাংলা সিনেমা ‘চোখের বালি’তে বিনোদিনী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে এক শিক্ষিত তরুণ বিধবার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। তৎকালীন সমাজের নানা বিধিনিষেধের মধ্যে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও আত্মপরিচয়ের জায়গা খুঁজে ফেরে বিনোদিনী। সংযত অভিনয়ে চরিত্রটির বুদ্ধিমত্তা, আবেগের দ্বন্দ্ব ও প্রচলিত সামাজিক রীতির প্রতি প্রতিবাদ ফুটিয়ে তোলেন ঐশ্বরিয়া। তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী ও জটিল চরিত্র এটি।
বলিউডের বাইরেও ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য মিস্ট্রেস অব স্পাইসেস’, ‘প্রভোকড’, ‘দ্য লাস্ট লিজিয়ন’ ও ‘দ্য পিংক প্যান্থার ২’-এর মতো ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব কাজের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রেও পরিচিতি পেয়েছেন ঐশ্বরিয়া।
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়ও দীর্ঘদিনের পরিচিত মুখ তিনি। ২০০২ সালে ‘দেবদাস’-এর প্রদর্শনীতে প্রথমবার কান উৎসবে অংশ নেন। পরের বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সদস্য হন। এরপর থেকে কান উৎসবে তার উপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত আলোচনায় এসেছে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। ‘হাম দিল দে চুকে সানাম’ ও ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ২০১২ সালে ফ্রান্স সরকারও তাকে ‘অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননা দেয়।
ব্যক্তিজীবনে সালমান খান ও বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেমের গল্প শোনা যায়। তবে সব জল্পনা কল্পনা থামিয়ে দিয়ে ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের ঘরে জন্ম নেয় মেয়ে আরাধ্যা বচ্চন।
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ
ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক
দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ
নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে
যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া
লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা
লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন
এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের
জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ
মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ
জয়পুরহাটে মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে পৃথক মতবিনিময়
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী সহ-সভাপতি হাসনাত রানা
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ