ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ ১৬ মার্চ ২০২৬ ০৩:৫৩ পি.এম

দিনাজপুরের বোচাগঞ্জে ব্যাংকের চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী ধনতলা এলাকার বাসিন্দা মোঃ কাজল ইসলাম (৩৮), পিতা- মৃত আহেদ আলী, গত ০৫ অক্টোবর ২০২৫ তারিখে সরল বিশ্বাসে সহযপুর এলাকার বাসিন্দা মোঃ আবু রায়হান (২৯), পিতা- মৃত মনসুর আলী-এর কাছে নগদ ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, টাকা গ্রহণের সময় বিবাদী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেতাবগঞ্জ শাখা-এর তার একাউন্ট নম্বর ২০৫০৩৪৭০১০০১৪৭৮০২ থেকে ৪,৫০,০০০/- টাকার একটি স্বাক্ষরিত চেক সিকিউরিটি হিসেবে প্রদান করেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা পরিশোধ করেননি।
 
পরবর্তীতে বাদী চেকটি ব্যাংকে উপস্থাপন করলে জানা যায় যে বিবাদীর একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। এতে করে তিনি চরম ভোগান্তির শিকার হন এবং বিষয়টি প্রতারণা বলে অভিযোগ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত মোঃ আবু রায়হানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর: ৬০০১৯৫৫৩৮১। বর্তমানে তিনি বোচাগঞ্জ উপজেলার পিডিবি পাড়া এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
 
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাত, মিথ্যা আশ্বাস, টালবাহানা ও গড়িমসি করে সময়ক্ষেপণ করছেন। এমনকি টাকা ফেরত চাওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকিও প্রদান করা হয়েছে বলে তিনি দাবি করেন।
 
ভুক্তভোগী কাজল ইসলাম জানান, তিনি একজন সাধারণ মানুষ এবং কষ্টার্জিত অর্থ ফেরত না পাওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ বিষয়ে তিনি বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

আরও খবর

news image

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা

news image

লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

news image

বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে

news image

রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়

news image

বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ

news image

বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ

news image

নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস

news image

ময়মনসিংহে র‍্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

news image

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

news image

লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর

news image

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

news image

বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

news image

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

news image

মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ

news image

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা ও পরিদর্শন

news image

বোচাগঞ্জে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস, বহুল আলোচিত আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের

news image

সেতাবগঞ্জে ধার নেওয়া টাকা ফেরতের আল্টিমেটাম, ১ তারিখের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা

news image

খানসামায় সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত

news image

সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ

news image

টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ ক্যামন ও পোভা সিরিজ কিনলেই দেশজুড়ে নিশ্চিত ঈদ উপহার

news image

সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ

news image

এলজিইডির প্রকল্প: কুড়িগ্রামে সড়ক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

news image

ঈদের পোশাকের দামে দম আসে যায়,নেই তদারকি

news image

ঘোড়াঘাটে নকল সরিষা সোয়াবিন তেল ও ভেজাল সেমাই আটক

news image

বোচাগঞ্জ থানা অভিযান পরিচালনা করে কোটি টাকার সম্পদের ৩টি ফাইলের মধ্যে ২টি উদ্ধার, দুই পক্ষের প্রাপ্তি স্বীকার

news image

১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন