বিশেষ প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ০৭:২৭ পি.এম
আজ ২৩ এপ্রিল ২০২৬ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এম.পি. আজ ঢাকার আগারগাঁওস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবস্থাপিত 'প্রত্নতাত্ত্বিক জাদুঘর' এর শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তিনি অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এক অনন্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক সময়কাল থেকে শুরু করে সুলতানি ও মোঘল আমলের অমূল্য নিদর্শনসমূহ এই জাদুঘরে সুনিপুণভাবে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক গৌরবের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ সাবিনা আলম।
জাদুঘরটি পরিদর্শনের সময় মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুসমূহ অবলোকন করেন। প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল বা সিলিং এবং পোড়ামাটির বল স্থান পেয়েছে। এছাড়াও দশম-একাদশ শতাব্দীর অমূল্য 'বিষ্ণু' মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর 'তারা' মূর্তিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মতবিনিময় সভায় মন্ত্রী অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় ও গবেষণায় আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’
ময়মনসিংহ সড়ক-মহাসড়কে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, সরকার হারাচ্ছে রাজস্ব
পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব - এ এস এম সালেহ আহমেদ
ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত তথ্যমন্ত্রীর
স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত
বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত চলবে
জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার - পানিসম্পদ মন্ত্রী
এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি
দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী
পিরোজপুরে চালু হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ ’
সাংবাদিকদের সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনকে সুশাসনের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার
চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান
খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী
দিনাজপুরে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ
মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’
জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু - ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল
আজ সংসদীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে
জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে - পররাষ্ট্রমন্ত্রী
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
আজ “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে