ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র

রাজীব দে বিশেষ প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০২:০৩ পি.এম

ওমেরা সোলার ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত প্রসারে সরকারের নীতিগত সহায়তার আহ্বান জানিয়েছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) আয়োজিত সোমবার, ২৭ এপ্রিল ২০২৬।
রাজধানীর একটি হোটেলে "চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম" (Fourth Bangladesh-China Renewable Energy Forum)-এ আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি দেশের ১০,০০০ মেগাওয়াট গ্রিন এনার্জি লক্ষ্যমাত্রা অর্জনে সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ ও সমাধান তুলে ধরেন।

মাসুদুর রহিম বলেন, "১০,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের জন্য রফটপ সোলার ও গ্রাউন্ড মাউন্টেড প্রজেক্টগুলোকে আলাদা গুরুত্ব দিতে হবে। বিশেষ করে রফটপ সোলার সরঞ্জামের ওপর থেকে শুল্ক দ্রুত প্রত্যাহার করলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। এতে কোনো জমির জটিলতা নেই, ফলে কারখানা মালিকরা সরাসরি বিনিয়োগ করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন।"

তিনি হিসাব তুলে ধরে বলেন, "রফটপ থেকে যদি ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা যায়, তবে সরকার অন্যান্য উৎস থেকে আসা বিদ্যুতের ওপর বিশাল পরিমাণ ভর্তুকি সাশ্রয় করতে পারবে। প্রতি বছর প্রায় ১,৫০০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি সাশ্রয় করা সম্ভব হবে।"

ওমেরা সিইও আরও বলেন, "অনেকেই গ্রিন এনার্জি ব্যবহারে আগ্রহী, কিন্তু 'হুইলিং চার্জ' (Wheeling Charge) এবং 'ওপেন গ্রিড এক্সেস'-এর মতো চ্যালেঞ্জগুলো বিদ্যমান। সরকার যদি এই বাধাগুলো দূর করে গ্রিডে উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করে, তবে এই খাত আরও প্রতিযোগিতামূলক হবে এবং শিল্প মালিকরা এগিয়ে আসবে।"

তিনি বিনিয়োগকারীদের আস্থার বিষয়ে জোর দিয়ে বলেন, "গ্রিড সীমাবদ্ধতার (Grid Constraint) কারণে যদি বিদ্যুৎ সঞ্চালন করা না যায়, তবে তার জন্য একটি স্পষ্ট ক্ষতিপূরণ নীতিমালা থাকতে হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি (Exchange Rate Risk) মোকাবিলায় নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকলে এই প্রকল্পগুলো বিনিয়োগকারী ও ব্যাংকগুলোর কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে।"

আরও খবর

news image

জয়পুরহাটে ধান সংগ্রহের উদ্বোধন কৃষকের নিকট থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী ধান নেওয়ার আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

news image

জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে জননিরাপত্তা ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

news image

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী

news image

মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে জণসভা করেন - প্রধানমন্ত্রী

news image

অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু

news image

‘টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে’- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী”

news image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে - রাষ্ট্রপতি

news image

‘কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

news image

'বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে তারেক রহমান

news image

তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন : রাষ্ট্রপতি

news image

জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: ইশরাক

news image

পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়জনগণকে দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী

news image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির পরিদর্শনে রাষ্ট্রপতি

news image

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

news image

৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে : এমপি ওয়াহাব

news image

শ্বেতপত্রের ভিত্তিতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ: তারেক রহমান

news image

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে খলিলুর রহমান

news image

গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন চান রাষ্ট্রপতি

news image

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

news image

সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন

news image

গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

news image

রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী

news image

শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

news image

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী

news image

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী

news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান