ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

বিশেষ প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৫:৫৩ পি.এম

আজ ১০মে ২০২৬ প্রতি বছরের ন্যায় এবারও ১০ মে ২০২৬, সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান 'গরবিনী মা-২০২৬'। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সমজাকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক। তাঁর নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও নীরব সেবার প্রতিদান কোনো কৃতজ্ঞতা দিয়েই পূরণ করা সম্ভব নয়।  আমাদের কর্তব্য শুধু সারাজীবন শ্রদ্ধা আর মমতায় তাঁকে আগলে রাখা এবং গরবিনী মায়ের মতো আগামী দিনে নতুন প্রজন্মের সন্তানরাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সম্মানিতবোধ হবে।

মন্ত্রী আজ ঢাকায়
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবসে 'গরবিনী মা ২০২৬' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের পেছনে যে মায়েদের অক্লান্ত ত্যাগ, প্রেরণা ও অনুপ্রেরণা কাজ করে- তাদের স্বীকৃতি দেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। আইনশৃঙ্খলা, প্রশাসন, আইন ও বিচার, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, অভিনয়, সংগীত, শিক্ষা এবং অদম্য মেধাবীসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী সন্তানদের মায়েদের সম্মানিত করার মাধ্যমে আমরা কেবল তাদের ব্যক্তিগত অবদানকেই নয়, বরং মাতৃত্বের মহিমাকেই উদযাপন করছি।
তিনি বলেন, বর্তমান সময়ে যখন পারিবারিক বন্ধন ও মূল্যবোধ নানা চ্যালেঞ্জের সম্মুখীন তখন এমন আয়োজন আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয় একজন মায়ের অবদানই একটি সুস্থ, মানবিক ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা এবং সন্তানদের মঙ্গল কামনা করেন।
প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন সামাজিক আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গতবছর এই সম্মাননার ১ যুগপূর্তি পালন করা হয়, এবছর গরবিনী মা সম্মাননার ১৩তম আয়োজন উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গরবিনী মায়েদের উত্তরীয় ও মেডেল পরিয়ে দেয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের গরবিনী মা’ কে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়- এর সচিব মো: ফাহিমুল ইসলাম - এর মা বেগম ফরহাত ইসলাম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল - এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাঃ রকিবুল ইসলাম এর মা বেগম রোকেয়া রশীদ, আইন-শৃংখলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- এর অতিরিক্ত কমিশনার - গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম (ডিআইজি) এর মা মোসাঃ রাজিফা আজাদ, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এর অধ্যাপক ড. তানিয়া হক এর মা সেলিমা হক, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন- এর নির্বাহী সম্পাদক এ.কে.এম. মনজুরুল ইসলাম এর মা রাজিয়া আহমেদ, চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এন্ডোক্রাইনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইন্দ্রজিৎ প্রসাদ এর মা সরস্বতী প্রসাদ, প্রকৌশল ক্যাটাগরিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষক – স্থপতি ও ডিজাইন পেশাজীবী অমিতি কুন্ডু এর মা ফাল্গুনী কুন্ডু, সংগীত ক্যাটাগরিতে চ্যানেল আই-সেরাকন্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনাল এর মা সায়মা মনির মিনু, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী, সংগীত শিল্পী ও মডেল এবং চলচ্চিত্র তারকা তাসনিয়া ফারিণ এর মা সৈয়দা শারমিন, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য অভিনেতা, মডেল ও পরিচালক এবং সমাজকর্মী (ডাকবাক্স ফাউন্ডেশন) জিয়াউল হক পলাশ এর মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর প্রভাষক ও প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী খাইরুম ইসলাম এর মা শিরিন আক্তার (পিয়া)।

গরবিনী মা-২০২৬ সম্মাননা প্রদান অনুষ্ঠানে- সকল মা’কে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার ও গরবিনী মা সম্মাননা – ২০২৬ এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

আরও খবর

news image

তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী

news image

মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

news image

পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী

news image

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি

news image

বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

news image

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী

news image

প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে

news image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

news image

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

news image

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ"২৬ইং উদযাপন শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়

news image

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

news image

বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা

news image

রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

news image

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”

news image

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র

news image

উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

‎লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়

news image

দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে: এমপি ওয়াহাব

news image

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

news image

ময়মনসিংহ সড়ক-মহাসড়কে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, সরকার হারাচ্ছে রাজস্ব

news image

পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব - এ এস এম সালেহ আহমেদ 

news image

ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

news image

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ

news image

বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত তথ্যমন্ত্রীর

news image

স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত

news image

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত চলবে