ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে - ডিএমপি কমিশনার

বিশেষ প্রতিনিধি ৩১ জানু ২০২৫ ১১:৩০ এ.এম

ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বইমেলা ঘিরে বিগত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। পরে এসব ঘটনার সঙ্গে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, তারা এখন কারামুক্ত। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন আমরা তাদের নজরদারিতে রাখছি।

প্রতিবছর বইমেলায় কিছু লেখক বা প্রকাশনী উসকানিমূলক কিছু বই প্রকাশ করেন। এ বিষয়ে ডিএমপির কোনো নজরদারি রয়েছে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, কয়েকটি সমন্বয় সভা করেছি। বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি, যেন কোনো ধরনের উসকানিমূলক বই মেলায় না আসে। তারা যেন বই স্ক্যানিং করে মেলায় পাঠায়।

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ এখন নিষিদ্ধ। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা এ বিষয়ে সবসময় কাজ করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। প্রোগ্রাম তো দিতেই পারে, কিন্তু সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করছি।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেফতার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার প্রদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখি না।

ঢাকা মহানগরীতে যে যেভাবে পারছে আন্দোলন করছে। এর ফলে মহানগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এখন আবার বইমেলা শুরু হচ্ছে। এ পরিস্থিতিতে পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ কীভাবে করবে, জানতে চাইলে ঢাকার পুলিশপ্রধান বলেন, ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক। মানুষ খুবই কষ্ট করছে। আমার নিজেরও কষ্ট লাগে। কারণ এই শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমিও দেখি। যখন দেখি মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে, ছোট একটা দাবি নিয়ে ২০ জন লোক রাস্তা আটকে দেয়, তখন খারাপ লাগে।

‘আমি তাদের বলবো আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায়েন না। আপনারা ফুটপাতে অবস্থান করুন। কিন্তু খুবই দুঃখজনক যেকোনো দাবি দেওয়ার মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ। উত্তরা থেকে রওনা দিয়ে মতিঝিল যেতে ৭ ঘণ্টা লেগে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা।’

তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা আমাদের পেশাগত পরিবর্তন করেছি। আমি এবং আমাদের আইজিপি আপনাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরা বলছি আমরা কাউকে মারতে চাই না এবং আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ না। আমি ব্রিটিশ পুলিশের কমিশনার না। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পেটাতে চাই না। সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মধ্যে যখন সমস্যা হচ্ছিল তখন আমি আমার সহকর্মীদের বলেছি যেন কোনো লাঠিচার্জ না করা হয়।

শিক্ষার্থীদের ঘটনার সময় লাঠিচার্জ করতে আপনি নিষেধ করেছেন, কিন্তু শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর কেন লাঠিচার্জ করা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখানে লাঠিচার্জ করিনি, শুধু জলকামান দেওয়া হয়েছে।

অনেকে আশঙ্কা করছেন বইমেলায় ‘মব’ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, না; এমন কিছু হবে না। ব্যবস্থা নিয়েছি, এমন কিছুই হবে না।

ঢাকা শহরে রাতে বের হওয়া অনিরাপদ, এ বিষয়ে আপনি কমিশনার হিসেবে কী মনে করছেন, সাংবাদিকদের কাছে আমার অনুরোধ এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না যেন জনগণের মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। আমরা আমাদের মেকানিজমে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি। অনেক মানুষের শহর ঢাকা।

ঢাকায় যে ছোটখাটো আন্দোলনগুলো হচ্ছে এর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, না, এরকম কিছু নেই। আমরা এখনো এমন তথ্য পাইনি।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে’- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী”

news image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে - রাষ্ট্রপতি

news image

‘কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

news image

'বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে তারেক রহমান

news image

তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন : রাষ্ট্রপতি

news image

জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: ইশরাক

news image

পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়জনগণকে দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী

news image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির পরিদর্শনে রাষ্ট্রপতি

news image

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

news image

৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে : এমপি ওয়াহাব

news image

শ্বেতপত্রের ভিত্তিতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ: তারেক রহমান

news image

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে খলিলুর রহমান

news image

গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন চান রাষ্ট্রপতি

news image

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

news image

সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন

news image

গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

news image

রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী

news image

শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

news image

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী

news image

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী

news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান

news image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

news image

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

news image

কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

news image

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ

news image

রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news image

অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত