ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৬:৩৭ পি.এম

ময়মনসিংহে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা (এমপি)। এ সময় মাদক ও চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা।

আজ রোববার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তায় কাজ করছে বিজিবি, সেখানে পুলিশ যেতে পারছে না। কিন্তু হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়মিত ভারতীয় গরু পাচার করা হচ্ছে। এ সময় গরুর গলায় ঝুলিয়ে পাচার হচ্ছে মাদক। অবিলম্বে সীমান্ত নিরাপত্তা জোরদার করে মাদক ও চোরাচালান বন্ধ করতে হবে।

এ সময় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বলেন, মাদক বর্তমান সমাজে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে। এক্ষেত্রে শুধু মাদকসেবীদের ধরলে হবে না বরং ডিলার এবং পাচারকারীদের আইনের আওতায় আনতে হবে। এজন্য জেলার প্রতিটি উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত এবং কার্যকর অভিযান পরিচালনা করা অতিব জরুরী।  

এরপর সভায় মাদক সেবনের প্রবণতারোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি উপজেলা এবং গ্রাম পর্যায়ে চুরি ও ছিনতাই রোধে গ্রাম পুলিশকে আরো সক্রিয় করার আহবান জানিয়ে সীমান্তে চোরাচালান ও মাদক চালানরোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়।  

এ সময় সভায় জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে। পাশাপাশি খুন, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ও দস্যুতাসহ অন্যান্য স্পর্শকাতর অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।  

সভায় সভাপতির বক্তব্যে ডিসি মো: সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এত কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আরও প্রচেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সকলের দলমত নির্বিশেষে কাজ করতে হবে।  

সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক, সাধারন সম্পাদক মমরুজুল হাসান জুয়েল, পিপি এড. আনোয়ারুল আজিজ টুটুলসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

আরও খবর

news image

ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা

news image

ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

news image

দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষন কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

news image

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান

news image

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ

news image

দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

news image

বাবার জুয়ার টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলে শিশু সন্তানের

news image

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

news image

জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী

news image

মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

news image

বোচাগঞ্জ থানাধীন অভিযুক্ত আসামি আশা আক্তার ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র মূলক জরুরী একটি ফাইল থেকে ৪ টি স্ট্যাম্প চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন কেন এ প্রশ্ন সেতাবগঞ্জ পৌরবাসীর

news image

লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দম্পতি!

news image

বোচাগঞ্জ থানা অধীনে চাঞ্চল্যকর তথ্য মিলেছে অভিযুক্ত আশা আক্তার তার পিতা মাতা চারটি হ্যান্ডস্টাম্প ষড়যন্ত্র করে তুলে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে

news image

নাটোরে সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

কাঁটাতার ও সড়কের অভাবে সীমান্তে বেপরোয়া চোরাচালানিরা

news image

এফডিআর ইস্যুতে মুখ খুললেন প্রশাসক, জিরো টলারেন্স বার্তা গাজীপুর জেলা পরিষদের

news image

আনন্দ মোহন কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

news image

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত‍্যুতে তথ‍্য প্রতিমন্ত্রীর শোক

news image

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন

news image

লালমনিরহাটে ক্লিনিকে অভিযান, জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

news image

উত্তরার বারগুলোতে সাঁড়াশি অভিযান: নেপথ্যে অসাধু মহলের 'চাঁদাবাজি' ও ব্যবসায়ীদের উদ্বেগ

news image

গরু চুরির টাকায় মোটরসাইকেল কিনতে চেয়েছিল ওরা

news image

ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

news image

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, ৫ জনের অবস্থা আশংকা জনক

news image

যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বিটিকেজে ফেয়ার ২০২৬: টেক্সটাইল শিল্পে বৈপ্লবিক ও সাশ্রয়ী তুর্কি প্রযুক্তি আনল 'আইডিয়াস টেক্সটাইল মেশিনারী'

news image

ময়মনসিংহে স্কুল শিক্ষার্থী  হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

news image

সভাপতির স্বাক্ষর জাল করে ঔষধে কোটি টাকা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

news image

চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ