ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জাতীয় ও স্থানীয় নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে জামায়াত - এটিএম মাছুম

নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রু ২০২৫ ০৪:০৩ পি.এম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম বলেছেন, দেশে জামায়াতকে গণজাগরণ তৈরি করতে হবে। ঘরে-বাইরে ইসলামী জাগরণের জন্য তৎপরতা চালাতে হবে এবং প্রতিটি ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছাতে হবে।

তিনি বলেন, "দেশের মানুষ এখনো জামায়াতকে পরীক্ষা করেনি, কিন্তু জনগণের মনে জামায়াতের প্রতি আস্থা তৈরি হয়েছে।" সামনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাদের সক্ষমতা অর্জন করতে হবে। জামায়াত নেতাদের আমল, সততা, বিচক্ষণতা ও আমানতদারির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

জাতীয় ও স্থানীয় নির্বাচনে জামায়াতের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন,
"এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সব দল সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে, তাই জামায়াতকেও শক্তি ও সাহস নিয়ে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের সংস্কারের বিষয়টি ভুলে গেলে চলবে না। সর্বত্র সংস্কার আনতে হবে। আমরা ৪১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যার মধ্যে নির্বাচনের আগে ১১টি এবং নির্বাচিত সরকার ৩০টি বাস্তবায়ন করবে। যদি এসব সংস্কার না হয়, তবে আমাদের আন্দোলন চলবে।"

'বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন' সমাবেশ

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজনে ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট দায়িত্বশীলদের 'বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন' সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মো. আব্দুল হালিম এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন

মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মুসলেহ উদ্দিন এবং সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত মো. আব্দুল হালিম বলেন:

১. নারী-পুরুষ সম্মিলিত গণজোয়ার সৃষ্টি করতে হবে।
2. তৃণমূল পর্যায়ে দাওয়াত পৌঁছাতে হবে।
3. পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে হবে।
4. দায়িত্বশীলদের প্রচলিত নেতাদের ঊর্ধ্বে উঠে আসতে হবে।
5. জনশক্তির মাঝে 'ইনফাক ফিসাবিলিল্লাহ' চেতনা তৈরি করতে হবে।
6. সেবা ও সাহায্যের কার্যক্রম আরও বাড়াতে হবে।
7. রাষ্ট্রীয় সংস্কারের উপযোগী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে।
8. ছাত্র, শ্রমিক ও অন্যান্য সংগঠনকে আরও সহযোগিতা করতে হবে।
9. মিডিয়া ও প্রচার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।

জামায়াতের করণীয়:

  • পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে।
  • ঘরে ঘরে ও জনে জনে দাওয়াত পৌঁছাতে হবে।
  • ইউনিটের কাজ শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
  • নতুন নতুন এলাকায় ও গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করতে হবে।
  • সংগঠনের দক্ষ পরিচালনা নিশ্চিত করতে হবে।
  • কর্মী গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ জামায়াতের প্রতি আস্থা রাখছে, তাই ভবিষ্যতে দলটি জনগণের জন্য নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

আরও খবর

news image

লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

news image

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

news image

বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস

news image

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

news image

নির্বাচন কমিশন থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত - প্রধান উপদেষ্টা

news image

‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন-সেনাবাহিনী প্রধান

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিশ্চিত করতে পেরেছি - ইসি

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর

news image

নাটোরে নলডাঙ্গায় গণভোট নিয়ে নিশ্চুপ প্রশাসন, সচেতনতার অভাবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

news image

ক্র্যাব ফ্যামিলি ডে’তে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আইজেএফ

news image

প্রবাসীরা বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন - প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

news image

ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকার সুরক্ষায় ডিএনসিসি’র নতুন নির্দেশিকা জারি: প্রশাসক মোহাম্মদ এজাজ

news image

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ- লালমনিরহাটে পানি উপদেষ্টা

news image

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

news image

“আজ একজনের ওপর হামলা হলে কাল আপনার ওপরও হবে: গণমাধ্যম সম্মিলনে নূরুল কবীর”

news image

বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে

news image

চার দশকের গৌরবময় যাত্রা: ফ্লোরিডায় ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা

news image

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

news image

পার্বত্যবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার

news image

আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর - প্রধান উপদেষ্টা

news image

আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে গণভোট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করতে নির্দেশ - মো. মাসুদ হোসেন

news image

দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না - সিইসি

news image

প্রথমবারের মতো চার দিনের সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

news image

গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হয়েছে - সালীম আহমাদ খান

news image

‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে - শেখ মো. সাজ্জাত আলী

news image

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন