খান মোঃ আঃ মজিদ , দিনাজপুর প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ০৮:০১ পি.এম
দিনাজপুরের বিরল উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম আরিফ (১৬) উপজেলার ৫নং ইউনিয়নের দুলহরী গ্রামের মো. রশিদুল ইসলাম ও মোছাঃ রুখসানা বেগমের ছেলে এবং মোখলেসপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফের সাথে একই গ্রামের প্রতিবেশী মো. আবুল কালাম আজাদের মেয়ে ও বিরল বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মোছাঃ কুলসুম আক্তারের (১৩) গত ৬-৭ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই মনমালিন্য চলছিল।
অভিযোগ উঠেছে, গত ৫ জুলাই ২০২৬ তারিখে কুলসুমের মা মোছাঃ লাবনী আক্তার কৌশলে আরিফকে তাদের বাড়ির পাশে ডেকে আনেন।
এরপর পূর্বপরিকল্পিতভাবে বিষয়টিকে ‘ধর্ষণ’ হিসেবে প্রচার করে এলাকায় শোরগোল তোলেন। পরবর্তীতে মেয়ের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, আরিফ ও কুলসুমের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে পছন্দ করত।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও মেয়ের পরিবারের জেদের কারণে তা সম্ভব হয়নি। তাদের দাবি, ধর্ষণের এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সাজানো নাটক।
স্থানীয়দের প্রশ্ন ছেলে ও মেয়ে উভয়েই যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং ঘটনাটি যদি প্রেমের হয়, তবে শুধু ছেলেটিকে কেন জেলহাজতে পাঠানো হলো? আইন সবার জন্য সমান হওয়া উচিত।"
আরিফের পরিবারের দাবি, তাদের সন্তানকে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের কাছে তাদের জোর দাবি—এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক এবং এর পেছনে থাকা চক্রান্তকারীদের আইনের আওতায় এনে আরিফের মুক্তি নিশ্চিত করা হোক।
ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ
পদোন্নতি পাওয়া ১০ ডিসি
আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির
মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে
চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫
লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন
দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের
ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র্যাব - ১০