বিশেষ প্রতিনিধি ২৬ ফেব্রু ২০২৫ ০৯:১২ পি.এম
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন। এতে তিনি বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ইউনূসের নেতৃত্বাধীন পরিবর্তন প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের প্রতিশ্রুতি ও ভূমিকার কথা উল্লেখ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির অনুলিপি গণমাধ্যমে পাঠানো হয়। এতে গুতেরেস উল্লেখ করেন যে, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চিঠিতে গুতেরেস বলেন, রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট ও রোহিঙ্গা সংকটের ফলে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর যে প্রভাব পড়ছে, সে বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। তিনি আরও জানান, জাতিসংঘ মিয়ানমারের রাজনৈতিক সংকটের সমাধানে আঞ্চলিক সংস্থা আসিয়ান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
জাতিসংঘ মহাসচিব জানান, জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমারভিত্তিক কর্মী দলকে রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা ও জীবিকা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাখাইনসহ সমগ্র মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
আসিয়ান সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে গুতেরেস বলেন, এই সম্মেলন রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর নতুনভাবে আলোকপাত করবে এবং সংকট সমাধানের দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর পরামর্শ অনুযায়ী এই প্রক্রিয়াকে সর্বোত্তমভাবে সমর্থন করতে প্রস্তুত।
আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। এই সফরে তিনি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করবেন।
এর আগে, ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান।
জাতিসংঘ মহাসচিবের এই চিঠি বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন এবং চলমান সংকট নিরসনে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর
মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা
'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর
বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন
বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী
মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ"২৬ইং উদযাপন শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়