নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৫ ০১:৫৭ পি.এম
আজ শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহুর্তে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জনবহুল গাজীপুরের বিভিন্ন পথঘাট এখন অনেকটাই ফাঁকা। ব্যস্ততম স্থানগুলোতে নেই চিরচেনা কোলাহল।
রোববার (৩০ মার্চ ) সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় যানবাহনশূন্য হয়ে পড়েছে। এরআগে শনিবার (২৯ মার্চ) রাতে মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও উল্লেখ করার মতো যানজট ছিল না। চন্দ্রা ও গাজীপুর চৌরাস্তা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ছিল।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের সকল কলকারখানা শনিবার বিকেলের মধ্যে ছুটি হয়ে গেছে। তবে এবার কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হওয়ায় মহাসড়কে একসঙ্গে চাপ কম পড়েছে। এছাড়াও অধিকাংশ কারখানা ১০ দিন ছুটি হওয়ায় শ্রমিকরা ধীরে ধীরে বাড়ি ফিরেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে বিপুল সংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্য রওনা হয়। এতে মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, কলেজগেট, চেরাগআলী, বোর্ডবাজার, চৌরাস্তা এলাকায় যানবাহনের ব্যপক চাপ দেখা যায়। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ও নবীনগর-চন্দ্রা রোডের চক্রবর্তী পর্যন্ত যানবাহনে চাপ ছিল। দীর্ঘসময় চন্দ্রা এলাকায় যানজটের কবলে পড়েন যাত্রীরা। তবে সেহরির পর থেকে মহাসড়ক ফাঁকা হয়ে গেছে।
জানা যায়, শেষ মুহূর্তে ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকানদার, রিকশাচালকরা বাড়ি ফিরছেন। মূলত গাজীপুরের অধিকাংশ ব্যবসা গার্মেন্ট কারখানার শ্রমিকদের ঘিরে। শ্রমিকরা গতকাল রাতেই বাড়ি চলে যাওয়ার সকাল হতে এসকল ব্যবসায়ী ও রিকশা চালকরা বাড়ির পথে রওনা দিয়েছেন।
আগে ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দের সঙ্গে যানজটের ভোগান্তি ছিল উত্তরের যাত্রীদের চিরায়ত দৃশ্য। এবারের চিত্রটি ছিল তাদের কাছে অন্যরকম। প্রতিবারের মতো চিরচেনা দীর্ঘ যানজট ও ভোগান্তি ছিল না। অনেকটা মনের আনন্দে হেসেখেলে গেছেন গাঁয়ের পথে। সাধারণত শিল্প কারখানা ছুটি হলে ঈদের আগে গাজীপুরের দুই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে। ঘরমুখো মানুষ তিন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে ১০ ঘণ্টা লেগে যেতো। তবে এবারের চিত্রটা পুরোপুরি বিপরীত। স্বাভাবিক সময়ের মতো ঈদে বাড়ি ফেরার অভিজ্ঞতা পেয়েছেন শহরে বসবাসরত কর্মজীবী মানুষেরা।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে বেশ চাপ ছিল তবে মধ্যরাতের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকেই মহাসড়ক কার্যত ফাঁকা হয়ে গেছে। তারপরও পুলিশ সড়কে কাজ করে যাচ্ছে।
জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন
বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - তথ্যমন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর
মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা
'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর
বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন
বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী
মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী