এস বি সুজন ১৯ মে ২০২৫ ০৯:১১ পি.এম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্তে মাদক চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।
রোববার (১৮ মে) দুপুরে বিজিবি পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।
এর আগে একই দিন ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন— রংপুর ৬১ ব্যাটালিয়নের নাজিরগোমানী ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেলযোগে দুই চোরাকারবারি ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে আসে। খবর পেয়ে নাজিরগোমানী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়।
পরিস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা মাদকদ্রব্যসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নেওয়ার পথে মোহাম্মদপুর এলাকায় চোরাকারবারিদের একটি দল তাদের পথরোধ করে হামলা চালায়।
এতে দুই বিজিবি সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের কয়েকজন চোরাকারবারির বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার জানান, বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫
লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন
দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের
ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র্যাব - ১০
দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া
রেমিটেন্স যোদ্ধা আবু তাহের সন্ত্রাসী হারুনের হুমকীর শিকার
ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,কাজের অঙ্গিকার
ফরিদপুরে পাঁচ শিশুর জন্ম দিলেন এক মা, কিছুক্ষন মধ্যে চার শিশু মৃত্যু
দিনাজপুরের খানসামায় নূরানী একাডেমির প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে প্রেরণ
পাওনা টাকা পরিশোধ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি: সেতাবগঞ্জে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ
বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন
বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাদিক রিয়ার পিনাক চৌধুরী
যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ