সিলেট প্রতিনিধি ০৪ জুন ২০২৫ ০২:৪৩ পি.এম
সিলেটে সুরমা-কুশিয়ারাসহ অধিকাংশ নদীর পানিই অনেকটা স্থিতিশীল। তবে সীমান্তের ওপারে উজানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত কমলেও নামছে পাহাড়ি ঢল। জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।
এর মধ্যেই কুশিয়ারার ডাইকে একাধিক ভাঙন দেখা দেওয়ায় প্লাবিত হয়েছে জকিগঞ্জ উপজেলাসহ সিলেটের উত্তর পূর্বাঞ্চল। প্লাবিত হয়েছে সীমান্তের ২৫ থেকে ৩০টি গ্রাম।
এদিকে বৃষ্টি কমে আসায় সিলেট নগরীর জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ জানান, সিটি করপোরেশন এলাকার জলাবদ্ধতা স্থানগুলো পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কী করলে জলাবদ্ধতা দূর হবে তা অনুসন্ধান করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড দরগা মহল্লা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুফতি কমর উদ্দিন জানান, হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেটের পশ্চিম পাশের খাল রাস্তার কারণে সংকীর্ণ হয়ে গেছে। তাই ওখানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
ইসলামী সমন্বয় পরিষদ সিলেটের বিভাগীয় সভাপতি জায়েদ আহমদ জানান, দাড়িয়াপাড়া জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ জল্লারপাড় ওয়াকওয়ে। বিষয় তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে লিখিত আবেদন দিবেন বলে জানান। সেটি ব্যবস্থা না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে নিবেন পরবর্তী পদক্ষেপ।তিনি বলেন সবার আগে মানুষ। মানুষের অকল্যাণে আসে এমন কোন প্রকল্প বাংলাদেশে আর কখনো গ্রহণ করা হবে না মর্মে রাষ্ট্রযন্ত্র মেরামতের কাজ করছে সরকার।
সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা বন্দর এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরাজধানী হোটেলের স্বত্বাধিকারী শামীম আহমদ জানান, সামান্য বৃষ্টিতেই উপশহর এর একটি অংশে বেশি মাত্রায় সৃষ্টি হয়। অথচ এখানে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে । মানুষের অনেক দুর্ভোগ হয়। ড্রেন গুলোর ধারণ ক্ষমতা নেই। এগুলো গভীরভাবে খনন করে। রাস্তা উঁচু করে মানুষের দুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা-কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে বৃষ্টিপাত কমেছে। গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও আজিজুন্নাহার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলেই পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।
এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তিসংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)। তিনি ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে দেখা যায়। এসয় জেলার বন্যা কবলিত এলাকার জনপ্রতিনিধিদের নৌকা প্রস্তুত রাখতে নির্দেশনাও দিয়েছেন তিনি।
জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করছেন মুন্না
ফরিদপুরের মধুখালীতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট
ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন
ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ
লালমনিরহাটের স্টেশন এলাকায় ছাতা মার্কার প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন
ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ
শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা
বীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত
হালুয়াঘাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের একতরফা নির্বাচন স্থগিতের দাবি
ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত
লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীম
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ
আইপি ৬৮ আইপি ৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ভস্মীভূত ৫ দোকান
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা অনুদান
দিনাজপুরে আম বাগানে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
বিপুল ভোটে টোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ হানিফ, রিলায়েন্স ফোরামের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ৪০ জন যুবক-যুবতী
জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ