নিজস্ব প্রতিবেদক ২২ জুন ২০২৫ ১০:০৯ পি.এম
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে নির্বাচনী মাঠে তৎপরতা আরও জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসম্পৃক্ত কার্যক্রমের ধারাবাহিকতায় রোববার (২২ জুন) কুমিল্লা মহানগরের ৭ নম্বর ওয়ার্ডে বিকাল ৫:৩০ মনিটে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। ঠাকুরপাড়া বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে টমছমব্রিজ, গোবিন্দপুর চৌমুহনী হয়ে পুরো ওয়ার্ডজুড়ে অলিগলিতে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন জামায়াত মনোনীত এ প্রার্থী।
গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াতি কাজের মাধ্যমে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণজোয়ার গড়ে তুলতে হবে। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইনভিত্তিক সৎলোকের শাসন কায়েম করা জরুরি।”
৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য মোতাহের আলী দিলাল, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, অঞ্চল পরিচালক নাছির উদ্দিন মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি নুরুল হক, নেতৃবৃন্দ আব্দুল জলিল, এনায়েত উল্লাহ, সারোয়ার সিদ্দিকী, ছাদেক চৌধুরী, আবুল খায়ের, আবুল কাশেম, আলিমুদ্দিন এবং মাওলানা রহমত উল্লাহ খান প্রমুখ।
স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জামায়াতের ধারাবাহিক এ তৃণমূল প্রচারণা। আসন্ন নির্বাচনে কুমিল্লা-৬ আসনে দলের অবস্থান আরও সুসংহত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ
চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়
স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান
গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক
জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী
বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ