কুমিল্লা প্রতিনিধি ১৫ জানু ২০২৬ ০৮:১২ পি.এম
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকালে কুমিল্লা মহানগরীর ১৪ নং ওয়ার্ডের দুর্গাপুর ইউনিয়নের মেডিসিন মার্কেট, আমরাতলি ইউনিয়নের রত্মাবতী পশ্চিম পাড়া এবং মহানগরীর ১৯ নং ওয়ার্ডের নেওড়া এলাকায় স্থানীয় ভোটার, ব্যবসায়ী ও গণমানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পাশাপাশি এসব এলাকার সার্বিক জনদুর্ভোগ, অবকাঠামো সমস্যা ও নাগরিক চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন।
গণসংযোগ চলাকালীন উপস্থিত ছিলেন মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, মিয়া মোহাম্মদ আকছির, মাওলানা কেফায়েত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণমাধ্যমে ও জনতার সঙ্গে আলাপচারিতায় ‘কেমন কুমিল্লা চাই’—এ রূপরেখা তুলে ধরে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন,
“ইতিহাস ও ঐতিহ্যের বিশাল ভান্ডার কুমিল্লা রয়েছে শালবন বিহার , গোমতী নদী, পুরাতন গোমতী নদী, বিমানবন্দর, রেলস্টেশন যা সরাসরি ঢাকা রেললাইন স্থাপন হবে, এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নের সম্ভাবনা। পরিকল্পিতভাবে এগোতে পারলে কুমিল্লা হবে নান্দনিক ও আকর্ষণীয় মিডিয়ার কল্যাণে জানবে সারা দুনিয়া ।”
তিনি আরও বলেন,
“শালবন বিহার কেবল প্রত্নস্থল নয়,এটি কুমিল্লার ইতিহাস, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতীক।”
শালবন বিহারকে কেন্দ্র করে পর্যটনশিল্প বিকাশে তিনি কয়েকটি কাঠামোগত পরিকল্পনা উপস্থাপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আধুনিক ডিসপ্লে, ডিজিটাল গাইড, তথ্যকেন্দ্র ও সাইনেজ স্থাপন
পরিবেশবান্ধব পর্যটন জোন গড়ে তোলা
কোটবাড়ি–শালবন বিহার এলাকায় রাস্তা, ফুটপাত, লাইটিং, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন
স্থানীয় যুবকদের জন্য ট্যুর গাইড প্রশিক্ষণ, হস্তশিল্প–স্যুভেনির–খাবার স্টলসহ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সুযোগ
হোমস্টে, রেস্ট এরিয়া, উন্নত স্যানিটেশন ও পরিবারবান্ধব অবকাঠামো নিশ্চিতকরণ
সাংস্কৃতিক উৎসব, ঐতিহ্যবাহী মেলা ও ইতিহাসভিত্তিক আয়োজনের প্রচলন
অবৈধ দখল, বিশৃঙ্খলা ও অনিয়মের বিরুদ্ধে পরিকল্পিত ব্যবস্থাপনা
তিনি বলেন,
“পর্যটন বাড়লে কর্মসংস্থান বাড়বে। আর কর্মসংস্থান বাড়লে কুমিল্লা এগিয়ে যাবে।
দুর্গাপুরে মেডিসিন মার্কেট গণসংযোগে ব্যাবসায়ীদের বলেন
“আলেখারচর মেডিসিন মার্কেট শুধু ব্যবসার স্থান নয়—মানুষের জীবনের সাথে জড়িত। পরিকল্পনা, নিরাপত্তা ও ইনসাফ দিয়েই এই মার্কেটকে নতুন উচ্চতায় নেওয়া হবে, ইনশাআল্লাহ।”
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামীর কুমিল্লা কেমন হতে পারে সে আলোচনা করেন এবং ব্যবসায়ীদের মতামত শুনে তিনি বলেন
ছোট ও মাঝারি ওষুধ ব্যবসায়ীদের সুরক্ষা
চাঁদাবাজি ও হয়রানি বন্ধ,
লাইসেন্স ও নবায়ন প্রক্রিয়া সহজীকরণ,
সিসিটিভি, রাতের নিরাপত্তা ও পর্যাপ্ত লাইটিং
হাসপাতাল ও ক্লিনিক রেফারেল লিংক ও ফার্স্ট এইড ব্যবস্থা,
যুবকদের জন্য ফার্মেসি সহকারী প্রশিক্ষণ ও কর্মসংস্থান,
ব্যবসায়ী–জনপ্রতিনিধি নিয়মিত সংলাপ ও
মতামতের ভিত্তিতে সমাধান করা।
লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ
চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়
স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান
গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক
জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী
বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ