মনিরুজ্জামান, ময়মনসিংহ ২৬ মে ২০২৬ ১১:২৫ এ.এম
ষড়যন্ত্রমূলক বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্থক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা হাফেজ মো: আজিজুল হক। এ সময় তিনি নিজেকে মিডিয়া টায়ালের শিকার দাবি করে দুঃসময়ের আন্দোলন সংগ্রামে দলের প্রতি ত্যাগ, মামলা, হামলা এবং নির্যাতনের মূল্যায়ন পূর্বক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সোমবার (২৫ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এই দাবি জানান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিএনপির বহিস্কৃত সদস্য সচিব এবং জেলা উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আজিজুল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর রাজনীতির পাশাপাশি ব্যবসা করে আসছি। বিগত আন্দোলন সংগ্রামে অসংখ্য গায়েবি মামলার আসামি হয়ে হামলা, মামলায় নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু সরকার গঠনের পর একটি কুচক্রী মহলের পরিকল্পিত ইন্ধনে আমার বিরুদ্ধে তেল কেলেঙ্কারীর ভিত্তীহীন অভিযোগে মিডিয়া টায়ালের মাধ্যমে মিথ্যা তথ্যে দল থেকে বহিস্কার করানো হয়েছে। যা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী এবং সাধারন মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।
হাফেজ আজিজুল হক আরো বলেন, আমার মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে বিগত জ্বালানী সঙ্কটের সময়ে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় অভিযান পরিচালনা করে কোন অনিয়ম বা মজুদ পায়নি। কিন্তু ৭ এপ্রিল জ্বালানী না থাকার কারণে পাম্প বন্ধ থাকা অবস্থায় দায়িত্বশীলদের অনুপস্থিতিতে প্রশাসন একটি অভিযান চালিয়ে হিসাবে গড়মিল দেখিয়ে মামলা করে। এ ঘটনায় একটি মহল মনগড়া ও ত্রটিপূর্ন রিপোর্টের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক খবর প্রকাশ করায়। কিন্তু কোথায় তেল মজুদের বিষয়ে কোন তথ্য কেউ উপস্থাপন করতে পারিনি। এতেই প্রমাণিত হয়, ঘটনাটিপরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। এই অবস্থায় বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে দলের প্রতি আমার ত্যাগ, হামলা, মামলা এবং নির্যাতনের মূল্যায়নে করে ষড়যন্ত্রমূলক বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্থক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী, আ: মান্নান মন্ডল এবং বাবুল ফকির প্রমূখ।
দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী
লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ
চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়
স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান
গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক
জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী
বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা