ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ক্ষষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : ডা. শফিকুর রহমান

খুলনা প্রতিনিধি  ০১ ডিসেম্বার ২০২৫ ০৬:০৬ পি.এম

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশপ্রেমিক ও ইসলামী দল চাঁদাবাজ হয়ে ৫ আগস্টের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় এবং দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। বলেছিলাম, এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবেন না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ‘ক্যু’ করার চেষ্টা করছেন।

 সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে কেউ কেউ বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। বন্ধুগণ বেলা শেষ, দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। বাংলাদেশে এটা হবে না, এটা আমরা হতে দেব না ইনশাল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লাম মামুনুল হক বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ৭২’র বাকশালপন্থী, আরেক ভাগ ২০২৪ সালের বিপ্লবপন্থী শক্তি।
তিনি বলেন, “রক্তের সাগর পেরিয়ে ২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এই সনদের পূর্ণ আইনি স্বীকৃতির জন্য গণভোট আয়োজন করতে হবে। সব একসঙ্গে গুলিয়ে এই মাহাত্ম্য নষ্ট করবেন না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় সিনিয়র যুগ্ধ মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার এম এ মজিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী শরীফ সাঈদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহা. এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম মুকুল, ঊাগেরহাট জেলা আমীর মাওলানা মো. রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সভাপতি মুফতী আমানুল্লাহ, খুলনা জেলা অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগরী সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতী ওলিউল্লাহ মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতী আব্দুল কাইয়ুম জোমাদ্দার, খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশিদ, খেলাফত মজলিসের খুলনা জেলার সভাপতি মাওলানা এমদাদুল হক, জাগপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. নিজাম উদ্দীন অমিত, বাংলাদেশ খেলাফত আন্দোলনের খুলনা মহানগরী সাধারণ সম্পাদক হাফেজ মাও মুজাহিদুল ইসলাম, খুলনা জেলা সবারণ সম্পাদক মুফতী ইব্রাহিম খলিল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. জাকির হোসেন খান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি বিডিপির খুলনা মহানগরী সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দীন প্রমুখ। অর্থসহ কুরআন তেলাওয়াত করেন ক্বারী ইকরামুল কবির। এছাড়া প্রেরণা সাহিত্য সংসদ খুলনার পরিচালক নাজমুল কবীর ও নবদান সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র পরিচালক নাজমুল ইসলামের নেতৃত্বে তাদের সহশিল্পীরা ইসলামী গান পরিবেশন করেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে যুবদল : সাঈদ ইকবাল  

news image

সেতাবগঞ্জে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদকারীদের বিরুদ্ধে পাল্টা মামলার অভিযোগে ক্ষোভ

news image

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

news image

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রুখতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা

news image

বোচাগঞ্জ আমলি আদালতে দেলোয়ার হোসেন সহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের

news image

দিনাজপুরে আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

news image

জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করছেন মুন্না

news image

ফরিদপুরের মধুখালীতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

news image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

news image

ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ

news image

লালমনিরহাটের স্টেশন এলাকায় ছাতা মার্কার প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

news image

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

news image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

news image

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

news image

বীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত

news image

হালুয়াঘাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের একতরফা নির্বাচন স্থগিতের দাবি

news image

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

news image

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

news image

লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীম

news image

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ

news image

আইপি ৬৮ আইপি ৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

news image

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ভস্মীভূত ৫ দোকান

news image

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা অনুদান

news image

দিনাজপুরে আম বাগানে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

news image

বিপুল ভোটে টোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ হানিফ, রিলায়েন্স ফোরামের নিরঙ্কুশ জয়

news image

জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ৪০ জন  যুবক-যুবতী

news image

জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

news image

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ

news image

বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ