বিশেষ প্রতিনিধি ১৫ আগষ্ট ২০২৬ ০৪:৫৭ পি.এম
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়ে রাজাপুরে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর আর্থিক সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর ও স্থানীয় সংগঠন চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (CYDO) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবুল খায়ের মাহমুদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজাপুর।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর সম্প্রীতি আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করে। একটি গাছ যেমন ধীরে ধীরে বেড়ে উঠে ছায়া ও অক্সিজেন দিয়ে মানুষের উপকার করে, তেমনি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে ওঠে। তাই আজকের এই বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়; এটি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের একটি সুন্দর বার্তা।”
তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শান্তিপূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজাপুরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের সুরক্ষার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ একটি প্রতীকী ও কার্যকর উদ্যোগ। একটি গাছ যেমন ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য ছায়া ও অক্সিজেন দেয়, তেমনি একটি সম্প্রীতিপূর্ণ সমাজে সবাই সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে—এটাই কর্মসূচির মূল বার্তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনউপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তরুণ, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রাজাপুর প্রেসক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান রানা ,ছাত্রদলের সদস্য মো. নাঈম, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন সাজু, উপজেলা ছাত্রসমাজের সদস্য মো. সাব্বির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদর ইউনিয়ন সভাপতি শেখ খুবায়েব, রাজাপুর প্রেসক্লাবের সদস্য ও পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, ইমাম আবু হানিফ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (YPAG) সদস্য লিজা আক্তার, তামিরা তারেক ইভা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণের মধ্য দিয়ে আয়োজকেরা একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি রাজাপুরে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও শান্তির একটি ইতিবাচক বার্তা তুলে ধরেন।
বৃক্ষরোপণ কর্মসূচিটির তত্ত্বাবধানে ছিলেন এমআইপি এস প্রকল্পের ফিল্ড অর্ডিনেটর মোঃ রেজবিউল কবির।
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১