সারিয়া চৌধুরী ১৬ আগষ্ট ২০২৬ ০২:১৪ পি.এম
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ (১৬-৩০ আগস্ট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ আগস্ট রোববার বিকেলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সুদীপ্ত মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আহমদুল্লাহ সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক এবং বিএনপি নেতা নুরুন্নবী মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মৎস্য চাষি ও খামারিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, "মাছ উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। লাকসাম অঞ্চলের মৎস্য খামারিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন আরও বাড়াতে পারেন। সরকার মৎস্য চাষিদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মৎস্য পক্ষের বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা
মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০
ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার
জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ