ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০

নাজিম বকাউল , ফরিদপুর প্রতিনিধি ১৪ অক্টোবার ২০২৬ ০৬:০৭ পি.এম

উচ্চ বেতনের কনস্ট্রাকশন কাজের প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই প্রধান সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতারকৃতরা হলেন—ফরিদপুরের চরভদ্রাসনের মিজানুর রহমান (৫৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জের মোঃ আবু তাহের লেন্টু (৫০)।
 
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ঝিনাইদহের কালীগঞ্জ ও ফরিদপুরের নগরকান্দায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার ( ১৪ অক্টোবর)  প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, আসামিরা ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাজন হোসেন (২১) নামে এক যুবককে ভালো চাকরির প্রলোভনে রাশিয়া পাঠায়। কিন্তু গত বছরের ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়।
 
সেখানে এক ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং তিনি দুই পায়ের কর্মক্ষমতা হারান। ৪ দিন পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে এবং পরবর্তীতে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফিরতে সক্ষম হন তিনি।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই পাচারকারী চক্রটি প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের লোভে রাশিয়ায় পাচার করেছিল। যুদ্ধক্ষেত্রে পাঠানোর পর তাদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ২০ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন এবং মাত্র ২ জন কোনোমতে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন।
 
ক্ষতিপূরণ দাবি করায় রাজনের পরিবারকে প্রাণনাশের হুমকি দিলে রাজনের বাবা ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। সেই অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-১০ ও এসআরবি-৬ যৌথ অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করে।
 
অন্যদিকে, ১২ অক্টোবর রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ বাঘাপুর ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস তল্লাশি চালায় এসআরবি-১০ এর একটি আভিযানিক দল। এ সময় আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার মোঃ রুহুল আমীন (২৬) ও মোঃ লিয়াকত (৪৩)। তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুইটি মোবাইল ফোন এবং নগদ ১,৩১০ টাকা উদ্ধার করা হয়।
 
এসআরবি-১০ এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান জানান, মানব পাচার ও মাদকের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

news image

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক

news image

দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

news image

মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট

news image

জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

news image

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০

news image

ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার

news image

জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন