নিজেস্ব প্রতিবিদক ১৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৫৪ পি.এম
১৩ সেপ্টেম্বর, ২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিজয়ী হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ শেষে শনিবার রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে এম এ হেলাল ১৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮ ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, এবারের নির্বাচনে মোট ৪,৭২১ জন ভোটারের মধ্যে ৩,৬৪৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট প্রদত্ত ভোটের হার ৭৭ শতাংশ। এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী লড়াই করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল, নির্বাচন কমিশনার এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির, সাজ্জাদ হোসেন।
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা