নিজেস্ব প্রতিবিদক ১৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৪৭ পি.এম
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি, কুরূচিপূর্ণ বক্তব্য, ব্যাঙ্গচিত্র প্রকাশ করে অপপ্রচার ও বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলাসহ প্রায় ২৯টি মামলার অন্যতম পলাতক আসামি প্রতারক কামাল প্রধানের অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। ১২ সেপ্টেম্বর এক লিখিত অভিযোগের কারণে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে এ আদেশ দেন নারায়ণঞ্জের নবাগত এসপি। যার স্মারক নং- ৬৪৩৫, অপরাধ শাখা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়।
লিখিত অভিযোগে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাজার রোড এলাকায় আত্মগোপনে থাকা একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী কামাল প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ নং- ৫৭৪। অভিযোগটি আমলে নিয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই নন্দন চন্দ্র সরকার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে তদন্তের অনুমতির আবেদন করলে বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী সাইবার সুরক্ষা অধ্যাদেশে ননজিআর মামলা রুজু করে তদন্তের আদেশ দেন। মামলা নং- ০৭/২৬। কিন্তু তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামীর সাথে সক্ষ্যতা গড়ে তুলে কামাল প্রধানের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিংবা ইলেক্ট্রনিক্স ডিভাইস এ রিপোর্ট লেখা পর্যন্ত জব্দ করতে পারেনি বরং মামলার বাদী বিএনপি কর্মী সোহেলকে মামলা তুলে নেওয়ার জন্য অপহরনের চেষ্টা করে চাঁদা দাবী করে। এক পর্যায়ে মব সৃষ্টি করে হামলা চালায় আসামী কামাল প্রধান ও তার বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আবুল প্রধানের ছেলে কামাল প্রধানকে আসামী করে নারায়ণগঞ্জ আদালতে আরও একটি সিআর মামলা দায়ের করা হয়। মামলা নং- ৫৬৪/২৬। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিঠুন সরকার তদন্ত করছে। কিন্তু পুলিশের তদন্তের ধির গতি এবং সাইবার অপরাধী কামাল প্রধানকে গ্রেফতারের অনিহার কারনে ভুক্তভোগী সোহেল আসামী কামাল প্রধানকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা চেয়ে তৎকালীন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে লিখিতভাবে অভিযোগ জানালে এসপি তাৎক্ষনিকভাবে ফতুল্লা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যার অপরাধ শাখার স্মারক নং- ৯৪৯। কিন্তু এসপি নির্দেশ থাকার পরও ফতুল্লা থানা পুলিশ আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি রহস্যজনক কারণে। পরবর্তীতে বিভিন্ন পন্থায় হয়রানীর শিকার হয়ে গত ৬ আগষ্ট জেলা ম্যাজিষ্ট্রেট নারায়ণগঞ্জ ও পুলিশ সুপারের বরাবর আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ ব্যক্তি। উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অপপ্রচার ও ফেক আইডি সনাক্ত করতে অধিকতর তদন্তের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ব্যাংক ও আদালতের সাথে প্রতারণা, জাল দলিল সৃজন, ভূমিদস্যুতা, মানব পাচার, চাঁদাবাজি ও ফেক আইডি দিতে চরিত্র হরণ সহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত কামাল প্রধান।
পরিশেষে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অবশেষে ১২ সেপ্টেম্বর শনিবার বিএনপি দলীয় কর্মী সোহেলের অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হককে পলাতক আসামি কামাল প্রধানের অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, এসপি মহোদয়ের নির্দেশনা পেয়েছি এবং আসামি কামাল প্রধানের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা