মাঈন উদ্দিন সরকার রয়েল *কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৭:১১ পি.এম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের জনপ্রিয় নেতা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান খান কায়সারকে মিথ্যা মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাসের সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় ইউনিয়নের প্রাণকেন্দ্র বঙ্গবাজারে এই প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। সভায় কয়েক শতাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত জনতা "আপনাকে আমরা আমাদের পাশে চাই" স্লোগানে কায়সার খানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
জানা যায়, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কলসহাঁটি গ্রামের মৃত হাবিবুর হমান খানের ছেলে মোঃ মিজানুর রহমান খান কায়সার। ২০০৩ সাল থেকে ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন। সেই থেকে তিনি পরাজিত হয়েও জনগণের সাথে রয়েছেন। দীর্ঘ ২৩ বছর ধরেই জনগণের সুখে দুঃখে তাদের পাশে থেকেছেন। আসন্ন ইউপি নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে লড়বেন এমন প্রতঢাশা ব্যক্ত করেছেন। তিনি গুরুদয়াল কলেজ ছাত্রদল, জেলা যুবদল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মিথ্যা মামলার ভুক্তভোগী কায়সার খান বলেন, "ভ্রাম্যমাণ আদালতের রায়ে আমার মন ভেংগেছিল। আমি ভেবেছিলাম আমি একা হয়ে গেছি। কিন্তু ৬ সেপ্টেম্বর বঙ্গবাজারে আপনাদের চোখের পানি ও ভালোবাসা আমাকে আবার জাগিয়ে তুলেছে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল মিথ্যা মামলা দিয়ে আমাকে থামিয়ে দেবে, কিন্তু জনগণের রায়ই শেষ কথা।"
তিনি আরও বলেন, "আমি চেয়ারম্যান পদ নয়, এবার আপনাদের বিবেকের রায়ে আপনাদের সেবক হতে চাই। ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের প্রতিটি ঘর আমার ঘর, প্রতিটি মানুষ আমার পরিবার।"
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি কুচক্রী মহল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তাকে হেয় করতে এই মিথ্যা মামলা সাজিয়েছে। তবে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ প্রমাণ করে কায়সার খান এখনো জনগণের হৃদয়ে রয়েছেন।
এলাকাবাসী অবিলম্বে প্রতিপক্ষের ষড়যন্ত্রে প্রশাসনের কতিপয় সদস্যদের সহযোগিতায় কায়সার খানের মর্যাদাহানি করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিথ্যা অভিযোগে ভ্রাম্যমান আদালতের সাজা প্রদানের মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ