নিজস্ব প্রতিনিধি ০৬ সেপ্টেম্বার ২০২৬ ০১:০৭ পি.এম
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কার্যক্রমের মাধ্যমে ভিমরুলীতে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার ৬ সেপ্টেম্বর সকালে ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।উদ্বোধনের পর পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্ট হাউজটি ভিমরুলীতে আগত পর্যটকদের থাকা ও বিশ্রামের সুবিধা বাড়াবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও আকর্ষণ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
এ ছাড়া ভাসমান বর্জ্য শোধন ও ‘গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম’ কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মাধ্যমে ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পর্যটকদের জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
ঐতিহ্যবাহী ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানের পর্যটন সুবিধা ও পরিবেশ সুরক্ষায় নেওয়া এসব উদ্যোগ পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”
মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন