ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী

এস.বি-সুজন, লালমনিরহাট ১৮ নভেম্বার ২০২৬ ০৪:৪৫ পি.এম

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট আসছেন তারেক রহমান। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলাবাসী। জেলাবাসীর নানান দাবি পূরণে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সফর উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে আর তাঁর কথা শুনতে অধীর আগ্রহে রয়েছে এ জনপদের মানুষ।

এদিকে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখালেও তা কার্যকর করেনি। তাই এটি বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করেন রংপুরের ৮ জেলার মানুষ। সেই আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। তাই প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার দাবি উঠেছে তিস্তাপাড়ে।

লালমনিরহাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি চালু করার দাবিও দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা ইতিমধ্যে কয়েক দফায় পরিদর্শনও করেছেন। সেটি পুনরায় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চায় এ অঞ্চলের মানুষ।

চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় জমি নির্বাচন করলেও তা আলোর মুখ দেখেনি। সেই জমিতে অর্থনৈতিক অঞ্চল করার বিষয়টি স্থানীয় বিএনপির সংসদ সদস্যের ইশতেহারে ছিল। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেই অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি তুলছেন জেলাবাসী।

বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি ছাড়া তেমন কোনো পণ্যের ব্যবসা নেই। প্রথম দিকে ২০টির অধিক পণ্যের ব্যবসা থাকলেও নিষেধাজ্ঞায় অনেক পণ্যের আমদানি-রপ্তানি নেই দীর্ঘদিন। ফলে সম্ভাবনাময় এ বন্দরটিকেও পুরো কাজে লাগানো যাচ্ছে না। আগের মতো ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রধানমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষায় বুড়িমারী মহাসড়ক ও রেললাইন রয়েছে। মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি আর প্রতিশ্রুতি দীর্ঘদিনের।

রেললাইন থাকলেও বন্দরের পণ্য পরিবহনে নেই ট্রেন। একসময় অল্প খরচে পণ্যবাহী ট্রেনে বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন করা হতো। সেই পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর দাবি উঠেছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে যাত্রা না করে বুড়িমারী থেকে করবে—এমন ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে চান স্থানীয়রা।

ভুট্টা লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য হলেও ভুট্টাজাত কারখানা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। কৃষির উন্নতিকল্পে ভুট্টাজাত কারখানা তিস্তা চরাঞ্চলের জেলা লালমনিরহাটে করার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। স্বল্প মজুরির শ্রমিকখ্যাত চরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি তুলেছেন তিস্তাপাড়ের মানুষ।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী এ সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন।’

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে বরণ করতে প্রস্তুত জেলাবাসী।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

news image

দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী

news image

জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ

news image

লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী

news image

ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে

news image

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

news image

কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা

news image

লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান

news image

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

news image

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

news image

শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

news image

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

news image

শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

news image

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯

news image

সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার

news image

আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক

news image

লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত

news image

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

news image

বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর

news image

রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

news image

“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”

news image

মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ

news image

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন