সারিয়া চৌধূরী ১৭ নভেম্বার ২০২৬ ০৬:১১ পি.এম
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। তিনি বলেন, সন্তানদের সাথে মানসিক দূরত্ব কমিয়ে তাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে এবং শৈশব থেকেই নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার হামিরাবাগ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ইউএনও নার্গিস সুলতানা বর্তমান সময়ে বাবা-মা ও সন্তানদের মধ্যকার দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, পরিবারের ভেতর খোলামেলা আলোচনার পরিবেশ না থাকলে কিশোর-তরুণরা সহজেই বিপথে পা বাড়ায়। তাই সন্তানদের মনের কথা শোনার পাশাপাশি তাদের মাঝে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষকদের এগিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের চলাফেরা ও আচরণের ওপর শিক্ষক এবং অভিভাবকদের যৌথ নজরদারি মাদকাসক্তি প্রতিরোধে ঢাল হিসেবে কাজ করবে।
প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তিনি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন। জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কেবল সমাজকে মাদকমুক্ত করতে পারে বলে তিনি মত দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল। বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং তরুণ সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বেলাল রহমান মজুমদার, সাবেক চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা ইউএনও’র বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”
মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন