ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

মো: মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: ০৯ নভেম্বার ২০২৬ ০৫:৪৩ পি.এম

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের  আয়োজক কমিটি। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের মিথ্যা অভিযোগে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রতিবাদ জানানো হয়।  

রোববার (৮ নভেম্বর) বিকালে জেলার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাফসিরুল কোরআন মাহফিল স্থগিতের বিষয়ে স্পষ্টীকরণ সংক্রান্ত এক বিফ্রিং অনুষ্ঠিত হয়।  

ব্রিফিংয়ে মাহফিল আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ মো: সোহেল রানা তার লিখিত বক্তব্যে বলেন,  “শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলটি গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত মাহফিল বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। মাহফিলের পরবর্তী তারিখ সিদ্ধান্তক্রমে জানিয়ে দেওয়া হবে, বলে পূর্বে এক লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এবিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতৃবৃন্দের কোনো সম্পৃক্ততা নেই। সম্পূণরূপে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য গত ১ নভেম্বর মাহফিল বাস্তবায়ন কমিটির সভায় অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং এরপর প্রধান আলোচকের (মুফতি আমির হামজা) পিএসকে মাহফিল স্থগিতের বিষয়টি অবহিত করা হয়। মাহফিল স্থগিতের বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। মাহফিলের পরবর্তী তারিখ যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, স্থগিত হওয়া মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক (মুফতি আমির হামজা) গৌরীপুরের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের অভিযোগ তুলে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি কারো দ্বারা বা কোন পক্ষের ইন্ধনে প্রভাবিত হয়ে এই বানোয়াট অভিযোগ করেছেন। প্রকৃত পক্ষে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।  

মাহফিল আয়োজক কমিটির অপর সদস্য হাফেজ মো: সাইফুল ইসলাম বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলের সঙ্গে ইঞ্জিনিয়ার ইকবালকে জড়ানো হয়েছে রাজনৈতিক কারণে, বিএনপিকে হেয় করার জন্য। একটি চক্র এই কাজটি করিয়েছে, প্রয়োজনে আমরা আইনের আশ্রয়ে যাবো।   

শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সহসভাপতি বাহার উদ্দিন দুদু বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। মূলত বিএনপি দলকে হেয় জন্যই একটি গুপ্ত দলের এবং গোষ্টির ইন্ধনে পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করা হয়েছে।  

মসজিদ কমিটির সাধারন সম্পাদক আনিসুজ্জামান আনিস বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইকে মৌখিকভাবে মাহফিলের আমন্ত্রণ দেওয়ার পর তা তিনি সাদরে গ্রহন করেছেন। কিন্তু গুপ্তরা এসব মিধ্যাচার করছে।  

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি র্স্পকাতর বিষয় নিয়ে মুফতি আমির হামজা যে বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে জড়িয়ে। এটি সম্পন্ন কাল্পনিক মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমির হামজা এধরনের বক্তব্য দিয়েছেন। মূলত মাহফিলটি গত ২ নভেম্বর স্থগিত করেছে আয়োজক কমিটি। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের বিষয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগটি সঠিক না। মূলত আয়োজন কমিটিই তাদের সিদ্ধান্তে গত ২ নভেম্বর লিখিত বক্তব্যে মাহফিলটি স্থগিত করেছেন, এটিই সত্য।      

উল্লেখ্য, গতকাল ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ^র ইউনিয়নের পুড়াপুটিয়া বাবা মায়ের দোয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত ইসলামি মাহফিলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অভিযোগে বিতর্কিত বক্তব্য দেন। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমির হামজার বক্তব্যটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর

news image

রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

news image

“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”

news image

মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ

news image

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন

news image

ময়মনসিংহে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ

news image

ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদন্ড

news image

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর ও মারধরের অভিযোগ

news image

ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া

news image

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

news image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার

news image

লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার

news image

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু

news image

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে

news image

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ

news image

ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

news image

দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন

news image

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ

news image

নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে

news image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী

news image

বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া

news image

লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা

news image

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

news image

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

news image

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

news image

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান