ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ

মো.মনিরুজ্জামান, ময়মনসিংহ: ০৮ নভেম্বার ২০২৬ ০৬:২০ পি.এম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্রয়সূত্রে মালিকানাধীন ও দীর্ঘদিনের বসতবাড়ি ভাঙচুর ও বেআইনিভাবে দখলচ্যুতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ ও বসতভিটার দখল পুনরুদ্ধারে পুলিশ সুপার বরাবর ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী মোঃ এমদাদুল ইসলাম কমল বাদী হয়ে এই অভিযোগ করেন।
 
শনিবার (৭ নভেম্বর) ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের এসব বিষয় জানায়।  অভিযোগে উল্লেখ করা হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজপুবাইল এলাকার বাসিন্দা মোঃ এমদাদুল ইসলাম কমল সহ তার পরিবারের ২ জনের দীর্ঘদিন ধরে দত্তপাড়া মৌজার এসএ ১৩০১ ও বিআরএস ৪০৮৬ দাগের ১৪ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ আবাসিক জমিতে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বৈধভাবে বসবাস ও ভোগদখল করে আসছেন। গত ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে, রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় মাজারের মুতাওয়াল্লি গিয়াস উদ্দিন,মাদ্রাসার পরিচালক হাফেজ আহমেদ আলী ও মোঃ মাহফুজুর রহমানসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এবং বেকু (এক্সকাভেটর) নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন।   
 
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ওই সময় বসতবাড়ি ভাঙচুর করেন এবং ঘরের ইট ও বালুসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। একপর্যায়ে তাদেরকে ভোগদখলীয় সম্পত্তি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। এই হামলার ফলে ভুক্তভোগী পরিবার মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও অমানবিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।   
 
ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে বসবাসরত অবস্থায় আকস্মিক এই হামলা, ভাঙচুর ও দখলচ্যুতির ঘটনায় তীব্র ক্ষোভ ও ন্যায়বিচার প্রার্থনা করেছেন ভুক্তভোগী। একজন সাধারণ নাগরিক হিসেবে বৈধ দলিল, নামজারি এবং পৌর ট্যাক্স পরিশোধ সাপেক্ষে তাদের মালিকানা ও দখল সুরক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। 
 
প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী পারভীন বলেন, জোর  পূর্বক আমাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে।আমরা এদের বিচার চাই। আমাদের সকল কাগজ পত্র থাকার পরও জোর পূর্বক এই জমি থেকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তারা ক্ষমতার অপব্যবহার করে এভাবে উচ্ছেদ করেছে। দেশে কি কোন আইন নাই। আমি এদের কঠোর বিচার চাই। খেয়ে না খেয়ে জমানো টাকা দিয়ে জমিটা কিনেছিলাম কিন্তু এখন তাদের জন্য আর থাকতে পারলাম না। আল্লাহ যেন এদের বিচার করে। 
 
অপরদিকে অভিযুক্ত গিয়াসউদ্দিন ও আহমদ আলীকে  একাধিকবার কল করা হলেও তারা কলটি কেটে দেন। তাই অভিযুক্তদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। স্থানীয়রা জানায়, বিএনপির কিছু নামধারী নেতারা তাদের এই ক্ষতি করেছে। ঘটনাটির বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ, জানমাল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনানুগ প্রক্রিয়ায় বসতভিটার দখল পুনরুদ্ধারে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ

news image

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন

news image

ময়মনসিংহে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ

news image

ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদন্ড

news image

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর ও মারধরের অভিযোগ

news image

ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া

news image

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

news image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার

news image

লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার

news image

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু

news image

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে

news image

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ

news image

ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

news image

দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন

news image

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ

news image

নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে

news image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী

news image

বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া

news image

লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা

news image

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

news image

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

news image

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

news image

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

news image

ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের

news image

জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

news image

মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ