ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে

মো: মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: ১৮ নভেম্বার ২০২৬ ০৪:৩৮ পি.এম

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ধ্যায় নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রীর লাশ সকালে ধানক্ষেতের আইলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিল এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। 
 
 ১৮ নভেম্বর (বুধবার) সকাল  ১১ টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও নামাপাড়া গ্রামে ধানক্ষেতের আইল থেকে জাকিয়া (১১) নামের এক স্কুল ছাত্রীর অর্ধ-বিবস্ত্র ও মুখে ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা ধর্ষণের পর মুখে ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
নিহত জাকিয়া ওই একই এলাকার আইয়ুব আলীর নাতনি এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বাসিন্দা  আব্দুল সাত্তারের মেয়ে। সে স্থানীয় বাদে পাবইজান প্রাথমিক বিদ‍্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। 
 
নিহতের পরিবার,স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর মা দ্বিতীয় বিয়ে করলে  তিন বছর বসয়ে উপজেলার দাওগাঁও নামাপাড়ায় নানার বাড়িতেই লালিতপালিত হয় শিশু জাকিয়া। চলতি মাসের ১৮ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় জাকিয়া।দীর্ঘসময় বাড়িতে না ফেরায়,তার নানা বাড়ীর লোকজন রাতভর আশপাশের এলাকা এবং আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজখবর নিয়েও কোন সন্ধান মেলেনি। 
 
এ ঘটনায় পরদিন থানায় সাধারণ ডাইরি করার কথা থাকলেও সকালেই ধানক্ষেতের আইলে অর্ধ-বিবস্ত্র ও মুখে ওড়না পেচানো অবস্থায় একটি কলা গাছ নিচে তার লাশ চাপা পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন ডাক দেন এক কৃষক। প্রতিবেশীরা এসে লাশটি নিখোঁজ জাকিয়ার সন্দেহে পুলিশকে এবং পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ওই লাশটি নিখোঁজ  জাকিয়ার বলে নিশ্চিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন‍্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  
 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান,সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি জাকিয়া। সকালে ধানক্ষেতের আইলে কলা গাছের নিচে তার লাশ পাওয়া যায়। সে সময় তার মুখে ওড়না পেচানো এবং পরনের পোশাক আংশিক খোলা অবস্থায় দেখা যায়। মনে হচ্ছে তার উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে পরে মুখে তারই ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে। 
 
নানতি হত‍্যার সুষ্ঠু বিচার চেয়ে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েন জাকিয়ার বৃদ্ধ নানী মোজেদা খাতুন। এ ঘটনায় স্থানীয়দের দাবি,এমন পাষবিক হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যাতে এমন ঘটনা দ্বিতীয়বার কারও সঙ্গে না ঘটে। 
 
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন‍্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে।  তবে ধারণা করা হচ্ছে মুখে ও গলায় ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তর পর বিষয়টি পরিষ্কার হবে। 

আরও খবর

news image

লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

news image

দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী

news image

জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ

news image

লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী

news image

ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে

news image

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

news image

কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা

news image

লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান

news image

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

news image

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

news image

শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

news image

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

news image

শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

news image

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯

news image

সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার

news image

আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক

news image

লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত

news image

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

news image

বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর

news image

রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

news image

“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”

news image

মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ

news image

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন