নিজেস্ব প্রতিবিদক ০১ সেপ্টেম্বার ২০২৬ ১১:৫৬ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় এক ব্যতিক্রমী অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে চারা গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে একটি বাসযোগ্য পৃথিবী গড়তে চারা রোপণের পর তার সঠিক পরিচর্যা নিশ্চিত করাই মূল দায়িত্ব। অন্যদিকে, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ পরিবেশ রক্ষা আন্দোলনে শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের যৌথ অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান শিক্ষার্থীদের এই প্রাপ্ত চারাগুলো সযত্নে পরিচর্যার আহ্বান জানান।
তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ